চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৬ পূর্বাহ্ণ ০৭, এপ্রিল ২০২৬
রাজনীতি
A A

জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে ডিবির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আটকের সুনির্দিষ্ট কারণ জানানো হয়নি।

দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে এবং পরে বিস্তারিত জানানো হবে।

ড. শিরিন শারমিন চৌধুরী ২০০৯ সালে সংসদ সদস্য হিসেবে জাতীয় রাজনীতিতে আসেন। ২০১৩ সালের ৩০ এপ্রিল তিনি দেশের প্রথম নারী স্পিকার হিসেবে দায়িত্ব নেন। টানা এক দশকের বেশি সময় তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগের মনোনয়নে রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদে আসেন। ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত স্পিকারের দায়িত্বে থাকার পর ২০২৪ সালের সেপ্টেম্বরে তিনি পদত্যাগ করেন।

পেশাগতভাবে তিনি একজন আইনজীবী এবং আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। স্পিকার হিসেবে দায়িত্ব পালনকালে নারী নেতৃত্ব, শিশু অধিকার ও সংসদীয় কার্যক্রম শক্তিশালী করার নানা উদ্যোগে তিনি সম্পৃক্ত ছিলেন। এছাড়া কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন।

গত বছর রংপুরে এক স্বর্ণকারের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তার নাম আসে। ওই মামলায় আরও কয়েকজন সাবেক মন্ত্রী ও রাজনৈতিক ব্যক্তিত্বকে আসামি করা হয়। মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়। সে সময় তার পাসপোর্ট সংক্রান্ত প্রক্রিয়াও স্থগিত হয়েছিল বলে জানা যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আটকশিরিন শারমিন চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সকল মোটরযানের জন্য বিআরটিএর কড়া নির্দেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বেনজীরকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক উদ্যোগ চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

শেখ হাসিনার ‘ভার্চুয়াল সভা’ নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT