চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সীতাকুণ্ড বিস্ফোরণ: শিশু ও গর্ভবতী নারীদের স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা

শাকের আদনান শাকের আদনান
৯:৫০ পূর্বাহ্ণ ১৪, জুন ২০২২
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A
নারী শিশুদের জন্য নিরাপদ পানি সংগ্রহের দৃশ্য, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর বিস্ফোরণের পর অঞ্চলটির শিশু ও গর্ভবতী নারীদের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কার প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।

বিশেষজ্ঞরা বলেছেন, কোন রাসায়নিক কার্যক্রম পরিচালনার আগে জনগণের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিতে হবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর বিস্ফোরণের পর প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এই ঘটনায় প্রাণ হারিয়েছে প্রায় অর্ধশত মানুষ, আহত হয়েছেন কয়েক’শ মানুষ। বিস্ফোরণে শুধু মাত্র জান-মালেরই ক্ষতি হয়নি। এর দীর্ঘমেয়াদী প্রভাবের আশঙ্কার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিস্ফোরণে ডিপোর কন্টেইনারের লোহার রড আর হাইড্রোজেন পারঅক্সাইডের জার আশেপাশের জনবসতিতে ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্থ হয়েছেন অনেক মানুষ।

বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সাইদা সুলতানা রাজিয়া জানান, কেমিক্যাল ইন্ডাস্ট্রি বা মজুদ এলাকার চারপাশে যেন জনবসতি না থাকে, নূন্যতম দূরত্ব রাখতে হয়।

তিনি আরও জানান, কিছু কেমিক্যাল অত্যন্ত বিষাক্ত সেগুলো জীবনের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে, এমনকি পরবর্তী প্রজন্মের উপর এর বিরূপ প্রভাব পড়তে পারে। গর্ভবর্তী নারী ও তার সন্তান মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

শুধু তাই নয় বিস্ফোরণে ছড়ানো কেমিক্যাল দূষণে মানুষের শরীরের অন্যান্য বিরূপ প্রভাবের কথা বলছেন তারা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, চারপাশের তথা অঞ্চলটির বিশেষ পরিধির মানুষের চোখ লাল হয়ে যাচ্ছে, বিরক্তিকর কাশির উদ্রেগ হচ্ছে। সংবেদনশীল মানুষের শ্বাস কষ্ট হচ্ছে। অনেকের চামড়ায় নানা প্রভাব দেখা যাচ্ছে বলে জানান তিনি।

বিস্ফোরণে দীর্ঘমেয়াদী ক্ষতি কাটিয়ে উঠতে আশপাশের জনগোষ্ঠীর ওপর পর্যবেক্ষণ পরিচালনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

 

শেয়ারTweetPin
পূর্ববর্তী

মদ্রিচের গোলে নেশনস লিগ থেকে ফ্রান্সের বিদায়

পরবর্তী

সুশান্ত চলে যাওয়ার দুই বছর

পরবর্তী
সুশান্তের পোর্ট্রেট, কালো পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুশান্ত চলে যাওয়ার দুই বছর

রাহুল গান্ধী বক্তৃতা দিচ্ছেন, পেশাদারী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাহুল গান্ধীকে অর্থ পাচারের মামলায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

সর্বশেষ

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬

সাউথ আফ্রিকায় বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে ছয় পরিবর্তন

আগস্ট ২৫, ২০২৬

এশিয়া কাপের আগে চোটের হানা বাংলাদেশ দলে

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT