চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপদে মেহজাবীনের কান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৪ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২২
বিনোদন
A A

দর্শক জোয়ারে ভাসছে ‘পুনর্জন্ম ৩’। রবিবার সন্ধ্যায় ইউটিউবে অবমুক্ত হওয়ার পর থেকেই আলোচনায় ভিকি জাহেদের এই আলোচিত নাটকটি! ভিউয়ের পাশাপাশি কম সময়ে চলে আসে ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে!

‘পুনর্জন্ম ৩’ নিয়ে দর্শকের এমন জোয়ার দুটি স্ট্যাটাসে যেনো আরও কিছুটা উস্কে দেন ছোট পর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! নাটকে যিনি রোকেয়া চরিত্রে দুর্দান্ত অভিনয় করে ইতোমধ্যে দর্শকের মন জয় করেছেন।

ইউটিউবে ‘পুনর্জন্ম ৩’ মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই মেহজাবীন স্ট্যাটাস দেন, ‘আমার কান কই?’ এরপর আবারও একটি স্ট্যাটাসে মেহজাবীন লিখেন, ‘কান ফেরত চাই’!

Banglabid

তার দুটি স্ট্যাটাসই বেশ সাড়া ফেলে। যারা ‘পুনর্জন্ম ৩’ দেখেছেন, এমন হাজার হাজার দর্শক স্ট্যাটাস দিয়ে মেহজাবীনের কান খোঁজার রহস্য ধরতে পেরেছেন। সেই সঙ্গে করেছেন মজার মজার মন্তব্য! এসময় অনেককে মেহজাবীনের রসবোধেরও প্রশংসা করতেও দেখা গেছে!

দু’দিন ধরেই মেহজাবীনের অফিশিয়াল ফেসবুক পেজটি মেতেছে ‘পুনর্জন্ম’ বন্দনায়! এরমধ্যে মঙ্গলবার আরও একটি স্ট্যাটাসে মজার কাণ্ড করেছেন মেহজাবীন। জানিয়েছেন, তার কান নিরাপদে আছে! যে স্ট্যাটাসটিও যথারীতি সাড়া ফেলে!

চ্যানেল আইয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ অক্টোবর রাতে সম্প্রচারের পর রবিবার (২ অক্টোবর) সন্ধ্যায় চ্যানেল আই প্রাইমের ইউটিউবে প্রকাশিত হয় ‘পুনর্জন্ম ৩’। মঙ্গলবার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত নাটকটি দেখেছেন ৩০ লাখের বেশি মানুষ, সেই সঙ্গে ১১ হাজারের বেশি মন্তব্য।

Reneta

সিক্যুয়ালে নির্মিত যে কোনো নাটক বা সিনেমা আলোচিত হয় না, এমন অভিযোগ দর্শকের পুরনো। প্রথম কিস্তি টপকানো প্রোডাকশন খুবই কম দেখা যায়। তবে ব্যতিক্রম দেখালেন নির্মাতা ভিকি জাহেদ। ‘পুনর্জন্ম’র সিক্যুয়াল নির্মাণ করে হাতেনাতে প্রমাণ দিলেন এই তরুণ নির্মাতা।

গেল বছর জুলাইতে চ্যানেল আইয়ের উদ্যোগে ‘পুনর্জন্ম’ নির্মিত হয়েছিল। প্রথম কিস্তিতে নাটকটি ব্যাপকভাবে আলোচিত হয়। এরপর গেল বছরের অক্টোবরে প্রচারিত হয় ‘পুনর্জন্ম ২’। নাটকে আফরান নিশো-মেহজাবীন ছাড়া অভিনয় করেছেন নওশাবা, শাহেদ আলী, মুকুল সিরাজ, খায়রুল বাসার, শরিফ সিরাজ, আবদুল্লাহ আল সেন্টু প্রমুখ।
পুনর্জন্ম ৩

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফরান নিশোআবদুল্লাহ আল সেন্টুখায়রুল বাসারনওশাবাপুনর্জন্মমুকুল সিরাজমেহজাবীনমেহজাবীন চৌধুরীলিড বিনোদনশরিফ সিরাজশাহেদ আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত বোলিংয়ে মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় এইচপির

আগস্ট ৮, ২০২৬

‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াতের আমির’

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এবিজি ফাউন্ডেশন

আগস্ট ৮, ২০২৬

ভারতে তাদের ২ বছরের পলাতক জীবন

আগস্ট ৮, ২০২৬

অস্ট্রেলিয়ার বিরল খনিতে ৪০ কোটি ডলার বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT