চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজের সঙ্গে যোগাযোগ করেছিলেন জুয়ায় হারা বাস ড্রাইভার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৩ অপরাহ্ণ ১৯, এপ্রিল ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

আইপিএলের চলতি আসর শুরুর আগে ভারতীয় পেসার মোহাম্মাদ সিরাজের সঙ্গে জুয়ায় আসক্ত এক বাস ড্রাইভার যোগাযোগ করেছিলেন। জুয়ায় হারার পর ওই ব্যক্তি সিরাজের কাছে ভেতরের তথ্য জানতে চান।

গত মার্চে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ওডিআই সিরিজ চলাকালীন সিরাজের সঙ্গে যোগাযোগ করেন সেই বাস ড্রাইভার। দেরি না করে সঙ্গে সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) দুর্নীতি দমন ইউনিটকে বিষয়টি জানিয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে খেলা ২৯ বর্ষী ক্রিকেটার।

বিসিসিআইয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, হায়দরাবাদের ওই বাসচালক ক্রিকেট ম্যাচগুলোতে নিয়মিত বাজি ধরেন। তিনি পেশাদার জুয়াড়ি নন। বাজিতে হেরে প্রচুর আর্থিকভাবে লোকসানের মুখে পড়েন। এরপর ভেতরের খবর জানার জন্য সিরাজের সঙ্গে যোগাযোগ করেছিলেন।

সিরাজ অবিলম্বে রিপোর্ট করেছে। আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ লোকটিকে গ্রেপ্তার করেছে। আরও বিস্তারিত জানার জন্য অপেক্ষা করা হচ্ছে।

এর আগে ২০১৩ সালে আইপিএল ম্যাচ গড়াপেটা কাণ্ডে রাজস্থান রয়্যালসের এস শ্রীশান্ত, অঙ্কিত চাভান ও অজিত চাণ্ডিলাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে চেন্নাই সুপার কিংসের তৎকালীন কর্মকর্তা গুরুনাথ মেইয়াপ্পানকেও গ্রেপ্তার হন। চেন্নাই এবং রাজস্থান দলকে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অপরাধে দুই বছর নিষিদ্ধ করা হয়েছিল।

খেলোয়াড়দের জন্য দুর্নীতি দমন ইউনিটের একটি বাধ্যতামূলক কর্মশালা রয়েছে। সেখানে ক্রিকেটারদের ম্যাচ গড়াপেটা থেকে নিজেদের সচেতন থাকার জন্য নির্দেশনা দেয়া হয়। গড়াপেটার কোনো প্রস্তাব পেলে তা কেউ রিপোর্ট না করলে তার উপর নিষেধাজ্ঞা জারির আইন আছে।

Reneta

বাংলাদেশ দলের টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ২০১৮ সালে একটি ত্রিদেশীয় সিরিজ ও আইপিএলে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেলেও তা রিপোর্ট করেননি। যার ফলে ২০১৯ সালে তাকে এক বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলজুয়াবিসিসিআইলিড স্পোর্টসসিরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় চীনের সঙ্গে ঐকমত্য

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর মর্যাদা

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত পাসপোর্ট অফিস ও বিআরটিএ

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৭৩টি বেসরকারি প্রতিষ্ঠানকে ১ কোটি ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

‘গ্লোবাল হেলথ অ্যাওয়ার্ড ২০২৬’ পেলেন ডা. আশীষ কুমার চক্রবর্তী

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT