চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুক্তির আগের দিন সৌদিতে নিষিদ্ধ বলিউডের দুই ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২৪
বিনোদন
A A
দুটি বলিউড ছবি, একটিতে রাজকীয় সেটিং ও অন্যটিতে পুলিশ অ্যাকশন দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তির আর মাত্র ১ দিন বাকি! তার আগেই বলিউডে ‘ভুলভুলাইয়া ৩’ এবং ‘সিংহাম এগেইন’ নিয়ে বক্স অফিসে তুমুল লড়াই চলছে। দুই ছবিই অগ্রিম বুকিং রেকর্ড সৃষ্টি করেছে। যে ছবি নিয়ে ভারতজুড়ে উত্তাল সৃষ্টি এবার ঠিক সেই দুই ছবিকেই নিষিদ্ধ ঘোষণা করল সৌদি আরব।

ছবি মুক্তির ঠিক আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সৌদি আরবের প্রশাসনের তরফ থেকে জানানো হল, সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’! কিন্তু কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিল সৌদি আরবের প্রশাসন?

সূত্রের খবর, প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার আগেই দুই সিনেমাই দেখেছে সেই দেশের রিভিউ কমিটি। তাদের মতে, এই দুই ছবি হিংসা ও যৌনতায় ভরপুর। শুধু তাই নয়, এই দুই সিনেমা ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে পারে। সে কারণেই সৌদি আরবে মুক্তি পাবে না ‘সিংহাম এগেইন’ ও ‘ভুলভুলাইয়া ৩’।

Banglabid

তবে শুধু বলিউডের এই দুই ছবিই নয়, দক্ষিণী ছবি ‘আমরণ’কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ভারতজুড়ে ‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার টিকিটের চাহিদা তুঙ্গে। মুক্তির প্রথম দিনেই যে প্রেক্ষাগৃহ উপচে পড়বে, তা হলফ করে বলা যাচ্ছে। আর দর্শকদের মাঝে ‘রুহ বাবা, মঞ্জুলিকা’র ভৌতিক রসায়ন দেখার এমন চাহিদা দেখে মেট্রো সিটিগুলিতে চড়া দামে বিক্রি হচ্ছে ‘ভুল ভুলাইয়া ৩’র টিকিট।

অগ্রিম বুকিংয়েও বাজিমাত করেছে ‘ভুলভুলাইয়া ৩’। বক্স অফিসের হিসেব বলছে, কার্তিক আরিয়ান, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত ও তৃপ্তি দিমরি অভিনীত এই ছবি ইতিমধ্যেই এক কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। চলচ্চিত্র বিশেষজ্ঞরা বলছেন, দিওয়ালির সপ্তাহেই কামাল দেখাবে এই ছবি।

অন্যদিকে অগ্রিম বুকিংয়ে ‘সিংহাম এগেইন’ অনেকটাই পিছিয়ে। অজয় দেবগণের এই ছবি ব্যবসা করেছে ২৫ লক্ষ টাকার উপর। তবে বিশেষজ্ঞদের মত, দিওয়ালি যত কাছে আসবে ততই বাড়বে ‘সিংহাম এগেইন’ ছবির ব্যবসা। –ইন্ডিয়া টুডে

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: 'সিংহাম এগেইন'ভুলভুলাইয়া ৩সৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইধিকাই হচ্ছেন শাকিবের ‘নিঃস্ব’ সিনেমার নায়িকা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কারখানা শ্রমিক নিহত

আগস্ট ১৩, ২০২৬

দীর্ঘদিন পর হাকিম-ছন্দা জুটি, সঙ্গে ইয়াশ-সুনেরাহ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আগস্ট ১৩, ২০২৬

‘বিহান’-এ প্রিয়ম-দোয়েল, কী আছে গল্পে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT