চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘদিনের প্রেমিকার সাথে সনম পুরীর বিয়ে সম্পন্ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A

বিয়ে করেছেন ভারতের ব্যাপক জনপ্রিয় পপ ব্যান্ড (সনম) এর মূল ভোকালিস্ট সনম পুরী। পাত্রী তার দীর্ঘ দিনের প্রেমিকা জুকোবেনি টুঙ্গো।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে নাগাল্যান্ডের একটি মনোরম পরিবেশে পাঞ্জাবি এবং নাগা ঐতিহ্যের সংমিশ্রণে তাদের চার হাত এক হলো। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।

বৃহস্পতিবার বিকেলে সনম ও জুকোবেনির বিয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করে সনম জুহি নামের একটি আইডি! এরপর দ্রুত ভিডিওটি বিভিন্ন প্লাটফর্মে ছড়িয়ে যায়। ভিডিওতে সনম ও জুচোবেনির বিয়ের আনুষ্ঠানিকতার মুহূর্ত ধরা পড়ে।

ভক্ত অনুরাগী থেকে শুরু করে বহু পরিচিত আর্টিস্টরাও শিল্পীকে অভিনন্দন জানাচ্ছেন।

২০১০ সাল থেকে ভক্তদের মনে জায়গা করে নিয়েছে সনম পুরীর ব্যান্ড সনম। পুরনো বলিউড গানকে নতুন আঙ্গিকে পরিবেশন করেই জনপ্রিয়তা অর্জন করেছিল সনম ব্যান্ডটি। পরে অরিজিনাল মিউজিক তৈরি করতে শুরু করে এই গানের দল। সেই ব্যান্ডেরই মূল ভোকালিস্ট সনম পুরী।

অন্যদিকে নাগাল্যান্ডের মেয়ে জুকোবেনি ভারতের উঠতি গায়িকা ও মডেল। তিনি গত বছর ‘মিস ডিবা ২০২৩’ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন, এবং জায়গা করে নেন ফাইনালিস্টদের তালিকায়।

Reneta

সূত্র: ইন্ডিয়া টুডে

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গায়কবিয়েসনম পুরীসানাম পুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT