চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কনসার্টে ফিরলেন কোনাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২১
বিনোদন
A A

করোনার স্থবিরতা থেকে বেরিয়ে কিছুটা গতি ফিরেছে স্বাভাবিকতায়। নতুন করে ঘুরে দাঁড়াচ্ছে সবকিছু। শোবিজেও বইছে সেই সুবাতাস। সেই সুবাদে শিল্পীরাও আগের মতো কনসার্টে ফিরতে চলেছেন।

যেমনটা শুরু করলেন চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত শিল্পী কোনাল। জানালেন, দীর্ঘ আট মাস পর ৫ অক্টোবর আবারও স্টেজ মাতিয়েছেন তিনি। কনসার্টটি ছিল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন, মিরপুর পুলিশ কনভেশন হলে।

করোনার প্রথম ধাক্কার পর মার্চে লকডাউন তুলে নেয়া হলে ঢাকার নন্দন পার্ক ও ঢাকার বাইরে একাধিক কনসার্টে গেয়েছিলেন কোনাল। করোনার দ্বিতীয় ধাক্কায় সবকিছু বন্ধ হয়ে গিয়েছিলো। নতুন করে আবারও শুরু হয়েছে কনসার্ট। ফিরেই পুলিশের জমজমাট আয়োজনে স্টেজ মাতিয়েছেন কোনাল। যেখানে অতিথিদের তালিকায় ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশ প্রধান বেনজীর আহমেদ।

Banglabid

কোনালের ভাষায়, অথিতিরা ছিলেন দেশের প্রশাসনের একেবারে ক্রিম মানুষেরা। স্টেজে উঠে চারটি গান করি। মিউজিশিয়ানরা সারাক্ষণ মাস্ক পরে ছিলেন। আমিও মাস্ক পরা ছিলাম। গান গাওয়ার সময় মাস্ক খুলি। সুরক্ষা মেনেই কাজ করেছি।

কোনালের প্রত্যাশা, করোনা সংক্রমণ যদি নতুন করে আবার বৃদ্ধি না পায় তবে আসন্ন শীত মৌসুমে আবারও কনসার্ট শুরু হবে।

কোনাল বলেন, গান মানসিক প্রশান্তি দেয়। বাসা থেকে গান শোনা আর কনসার্টে গিয়ে গান শুনে নাচা গাওয়া অন্যরকম ব্যাপার। অনেকদিন কনসার্ট না থাকায় সেই উন্মাদনাটা মানুষ পাচ্ছে না। আবার কনসার্ট শুরু হচ্ছে। এতে শিল্পীদের পাশাপাশি সাধারণ মানুষদের মধ্যে একটা প্রশান্তি আসবে। আর মানুষের মধ্যে এই মানসিক প্রশান্তিটা খুব জরুরী। অনেকদিন পর স্টেজ গান করে আমিও অন্যরকম প্রশান্তি পেয়েছি।

Reneta

এদিকে, পূজা উপলক্ষে বাংলাভিশনের লাইভ কনসার্টে অংশ নেবেন কোনাল। সেই কনসার্টের প্রস্তুতি নিচ্ছেন জনপ্রিয় এ গায়িকা। এর বাইরে প্রায়ই নতুন নতুন সিনেমার গানে প্লে-ব্যাক করছেন।

তিনি বলেন, বিশেষ উপলক্ষ না থাকলে টিভি কনসার্ট করা হয় না। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সেলিব্রেটিং আমেজে লাইভ কনসার্ট করবো। সামনে বেশকিছু বড় কনসার্টের কথাবার্তা চলছে। করোনা পরিস্থিতি এখনকার মত বিরাজ করলে সেগুলো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনসার্টকোনালগানচ্যানেল আইলিড বিনোদনশিল্পীসংগীতসেরাকণ্ঠ
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT