মাইলস্টোন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩২-এ দাঁড়িয়েছে। দগ্ধদের চিকিৎসা দিতে সিঙ্গাপুরের একটি মেডিকেল টিমের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকদের বৈঠক হয়েছে। বিকেলে এ বিষয়ে বিস্তারিত জানাবে বার্ন ইনস্টিটিউট। আহত, নিহত ও নিঁখোজ শিক্ষার্থীদের প্রকৃত তথ্য বের করে তালিকা প্রস্তুত করতে কমিটি করেছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।







