ক্রিকেট

আইসিইউতে আইরিশ অলরাউন্ডার সিমি সিং

আইরিশ অলরাউন্ডার সিমি সিং আইসিইউতে ভর্তি, ক্রিকেট মাঠে প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটার সিমি সিং আইসিইউতে ভর্তি, মাঠে প্রস্তুতি নিচ্ছেন, বাংলাদেশ ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ ঘটনা. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আয়ারল্যান্ডের অলরাউন্ডার সিমি সিং গুরুত অসুস্থ হয়ে পড়েছেন। বেশ কিছুদিন ধরে লিভারের জটিলতায় ভুগতে থাকা সিমি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। সেরে উঠতে লিভার প্রতিস্থাপন করতে হবে, জানিয়েছেন ডাক্তার।

ক্রিকেট আয়ারল্যান্ড বিবৃতিতে ৩৭ বর্ষী সিমি সিংয়ের অসুস্থতার কথা জানিয়েছে।

বোর্ডটির সিইও ওয়ারেন ডিউট্রম বিবৃতিতে বলেছেন, ‘আমরা খুব খারাপ খবর পেয়েছি যে, আমাদের বন্ধু সিমি সিং বর্তমানে প্রাণঘাতী স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করছেন। ক্রিকেট আয়ারল্যান্ড এবং বৃহত্তর আইরিশ ক্রিকেট সম্প্রদায়ের পক্ষ থেকে সিমিকে আমাদের শুভ কামনা জানাতে চাই এবং তার জন্য আমরা প্রার্থনা করি। তিনি নতুন এক লড়াই শুরু করেছেন।’

আয়ারল্যান্ডের হয়ে ৩৫টি ওয়ানডে ও ৫৩টি টি-টুয়েন্টি খেলেছেন এ স্পিন-অলরাউন্ডার। ২০২২ সালে শেষবার অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপে আইরিশদের হয়ে মাঠে নেমেছিলেন।

বিষয়:আইসিইউ আয়ারল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…