বিনোদন

যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পেল সাইমন-নীলার ‘সাইলেন্স’

সাইলেন্স সিনেমার প্রচার অনুষ্ঠানে সাইমন ও নীলা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইমন ও নীলা সিনেমার প্রচার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে তারা হাসিমুখে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমবার সিনেমা পরিচালনায় সুরকার ও সংগীত পরিচালক ইমন সাহা। শুক্রবার (৭ নভেম্বর) মুক্তি পেল তার নির্মিত মিউজিক্যাল ফিল্ম ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’।

আধুনিক মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের ৫টি শাখাসহ ব্লকবাস্টার, লায়ন, শ্যামলী সিনেমা হল,বগুড়ার মম ইন, গ্র্যান্ড সিলেট, সাভারের সেনা অডিটোরিয়াম, নারায়ণগঞ্জ সিনেস্কোপ, কুষ্টিয়ার স্বপ্নীল এবং চট্টগ্রামের সুগন্ধাতে চলবে ‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি’।

গ্রামের বাউল ঘরের এক মেয়ের সংগীত যাত্রা নিয়ে তৈরি হয়েছে সিনেমাটি। গানের জন্য গ্রাম থেকে শহরে আসা সেই মেয়েটির জীবনের নানা সংগ্রামের গল্প দেখা যাবে এতে।

ইমন সাহা বলেন, “বাউল পরিবারে জন্ম হয় এক মেয়ের, সে ফোক গান, মাটির গান করে। এক সময় তাকে উৎসাহ দেওয়া হয় গ্রাম থেকে বের হয়ে এসে বড় পরিসরে গান করার। কিন্তু শহরে এসে মেয়েটি জৌলুস, যশ ও জনপ্রিয়তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এসব করতে গিয়ে তার ভেতরের গানের সত্তাটা সে হারিয়ে ফেলে। জাগতিক ও আধ্যাত্মিক জার্নির একটা সম্পর্ক দেখানো হয়েছে সিনেমায়।”

‘সাইলেন্স: আ মিউজিক্যাল জার্নি সিনেমায়’ অভিনয় করেছেন সাইমন সাদিক, নীলাঞ্জনা নীলা, ইন্তেখাব দিনার, আজাদ আবুল কালামসহ অনেকে।

বিষয়:আজাদ আবুল কালাম ইন্তেখাব দিনার ইমন সাহা নীলাঞ্জনা নীলা সাইমন সাদিক সাইলেন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…