চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিদীপ গ্রাহকরা বিনা খরচে সঞ্চয় ও ‍ঋণের কিস্তি দিতে পারবেন ‘নগদ’-এ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫২ অপরাহ্ন ৩১, অক্টোবর ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

নিম্নআয়ের মানুষের মাঝে ক্ষুদ্রঋণ প্রকল্পকে আরও গতিশীল ও সহজতর করার জন্য ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ লিমিটেড-এর সাথে, সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ) -এর একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি রাজধানীর বনানীতে ‘নগদ’-এর প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে এখন থেকে সিদীপ গ্রাহকেরা তাদের সঞ্চয় ও ঋণের কিস্তি বিনা খরচে ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন। ‘নগদ’ অ্যাপ, ইউএসএসডি এবং ‘নগদ’ উদ্যোক্তা এই মাধ্যমগুলোর যেকোনো মাধ্যম ব্যাবহার করে সিদীপ-এর সেবা নেওয়া যাবে। চলতি মাস থেকেই সিদীপ-এর সকল শাখায় এই সেবা পাওয়া যাবে।

এই চুক্তির ফলে নিন্ম আয়ের মানুষের কাছে মোবাইলেই পৌঁছে যাবে বিনা খরচে ক্ষুদ্র ঋণের কিস্তি পরিশোধ করার সুবিধা। সাথে সারাদেশের সিদীপ গ্রাহকদের সঞ্চয়ের টাকাও জমা দেওয়া যাবে ‘নগদ’-এর মাধ্যমেই।

এ সময় ‘নগদ’-এর পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান, পেমেন্ট বিভাগের প্রধান মোহাম্মদ মাহবুব সোবহান, এমএফআই অ্যান্ড গভ: সেলস অপারেশন বিভাগের প্রধান তানভীর চৌধুরী এবং কী অ্যাকাউন্ট ম্যানেজার হাসনা মোহসীন।

এ ছাড়া সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন এন্ড প্র্যাকটিসেস (সিদীপ)-এর পক্ষে ছিলেন, প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদা, পরিচালক (ফাইন্যান্স এন্ড অপারেশন্স) এস. আবদুল আহাদ, পরিচালক (মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম) এ.কে.এম হাবিব উল্লাহ আজাদ, অর্থ ও হিসাব বিভাগের প্রধান এ.কে.এম শামসুর রহমান, মানবসম্পদ বিভাগের প্রধান মো: ইব্রাহিম মিঞা ও ডিজিটাইজেশন বিভাগের প্রধান অমিত কুমার রায়।

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে সিদীপ-এর মাসিক সঞ্চয় ও ঋণের কিস্তি পরিশোধের নতুন এই সেবা নিয়ে ‘নগদ’-এর চিফ বিজনেস অফিসার শেখ আমিনুর রহমান বলেন, ‘নগদ বরাবরই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে ডিজিটাল সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে আসছে। সিদীপ-এর সাথে নগদ-এর এই চুক্তির ফলে ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীর একটা বড় অংশ এখন থেকে সঞ্চয়ে উৎসাহিত হবে এবং মোবাইলেই সিদীপ-এর ক্ষুদ্র ঋণ সুবিধা পাবে।’

ট্যাগ: গ্রাহকনগদসঞ্চয় ও ‍ঋণের কিস্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নির্বাচনের তফসিল ঘোষণার ৩৬ দিনে নিহত ১৫ নেতাকর্মী: টিআইবি

ফেব্রুয়ারি ২, ২০২৬

ভরিতে সাড়ে ৫ হাজার টাকা কমল স্বর্ণের দাম

ফেব্রুয়ারি ২, ২০২৬

জামিনে মুক্ত ইরানের বিক্ষোভকারী এরফান সোলতানি

ফেব্রুয়ারি ২, ২০২৬
ফাইল ছবি

সরকারি ব্যাংকগুলো ঋণ দিতে সক্ষম হলেও আদায়ে দুর্বল: গভর্নর

ফেব্রুয়ারি ২, ২০২৬
কয়েন গেম ‘মোস্তফা’: বাংলাদেশের এক প্রজন্মের হারানো কৈশোর ও উন্মাদনার মহাকাব্য

কয়েন গেম ‘মোস্তফা’: বাংলাদেশের এক প্রজন্মের হারানো কৈশোর ও উন্মাদনার মহাকাব্য

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT