বিনোদন

বিয়ের পোশাক বানাতে দিলেন সিদ্ধার্থ-কিয়ারা?

সিদ্ধার্থ ও কিয়ারা বিয়ের পোশাক পরেছেন, হাসিমুখে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিদ্ধার্থ ও কিয়ারা বিয়ের পোশাক পরা, হাসিমুখে ছবি তুলছেন, যা বিয়ের অনুষ্ঠানের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলতি বছরের শেষেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি, গেল কয়েক মাস ধরে এমন খবরেই সয়লাব ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম। যদিও বছরের একদম শেষ প্রান্ত চলে এসেছে। তবে এই জুটির বিয়ে কেন্দ্রিক তেমন কোন তথ্য সামনে আসেনি। তবে এবার জানা গেল নতুন খবর।

সম্প্রতি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানিকে দেখা গেল ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়ি থেকে বেরোতে। যার পর থেকেই ধারণা করা হচ্ছে, নিজেদের বিয়ের পোশাকের ডিজাইন পছন্দ করতেই হয়ত এই জুটি মণীশের বাড়িতে গিয়েছিলেন। যদিও তাদের দুজনকে একসঙ্গে নয় বরং আলাদা আলাদা বের হতে দেখা গিয়েছে।

এর আগে কখনও বাড়ি বুকিংয়ের খবর, কখনও আবার অতিথির তালিকা প্রস্তুত করার খবরে নজর রেখেছেন ভক্তমহল। তবে কিয়ারার ঘনিষ্ঠ সূত্রে প্রকাশ্যে আসে, তিনি নাকি এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত নন। ক্যারিয়ারেই ফোকাস করতে চান অভিনেত্রী। তবে সে কথায় বিন্দুমাত্র কান নিতে নারাজ নেটপাড়া।

বিগত দু’বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রা। শিগগিরি তারা বিয়ের পিড়িতেও বসবেন। চলতি বছরের মাঝামাঝিতেও করণ জোহর এই জল্পনায় ঘি ঢেলে জানিয়েছিলেন শিগগিরই বিয়ের পিঁড়িতে বসবে এই জুটি। যার পর থেকেই একের পর এক বলিউড থেকে এই জুটির বিয়ের খবর সামনে আসতে থাকে।

 

বিষয়:কিয়ারা আদভানি বিয়ে মণীশ মালহোত্রা সিদ্ধার্থ মালহোত্রা সিদ্ধার্থ-কিয়ারা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…