চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘‘আরমান মনসুরকে নিয়ে ছবি হলে ‘তাণ্ডব’ হবে সেটার টিজার’’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৫
বিনোদন
A A
আরমান মনসুরের ছবি, ব্যক্তিগত ও পেশাদার ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

এ বছর ঈদুল ফিতরে ‘জংলি’ দিয়ে আলোচনায় আসেন সিয়াম আহমেদ। ঈদুল আজহাতে তাকে আবার দেখা যায় মেগাস্টার শাকিব খানের ছবি তাণ্ডব-এ। স্বল্প উপস্থিতি হলেও এতে বড়লোকের বখে যাওয়া সন্তান ‘আরমান মনসুর’ চরিত্র ব্যাপকভাবে দিয়ে নজর কাড়েন সিয়াম।

যেখানে দেখা যায়, সিয়ামের চরিত্রটি মানুষরূপী অমানুষ! পর্দায় যতটুকু সময় থাকেন, তার চরিত্র ছিল নেশা, নারী ধর্ষণ এবং খুন নিয়ে! স্বাধীন এবং মিখাইল চরিত্রে শাকিবের অনবদ্য অভিনয়ের মধ্যে সিয়ামের কয়েক মিনিটের হিংস্র অভিনয়ও দর্শকদের মনে দাগ কেটেছেন।

অনেকেই মনে করেন, তাণ্ডবের পরিচালক রায়হান রাফী সিয়ামের ‘আরমান মনসুর’ চরিত্র দিয়ে হয়তো নতুন করে সিনেমা বানাতে পারেন। সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে একটি ফ্যাশন হাউজের উদ্বোধনে ‘আরমান মনসুর’কে নিয়ে ছবি হবে কিনা প্রশ্ন ছিল সিয়ামের কাছেও!

উত্তরে সিয়াম বলেন, আমার মনে হয়েছিল, এই রকম ক্যারেক্টারকে মানুষ কেন ভালোবাসবে? এটা তো ভালোবাসা পাওয়ার মতো ক্যারেক্টার না। তবে হ্যাঁ, এই ক্যারেক্টারের অন্যরকম একটা সোয়াগ রয়েছে। এই ক্যারেক্টার পপ কালচারে ঢুকে গেছে। তবে আরমান মনসুর থেকে দর্শকদের যে ফিডব্যাক পেয়েছি সেটা ফ্যান্টাস্টিক।

তিনি বলেন, ডিরেক্টরের কাছ থেকে শুরুতে জানতে পেরেছিলাম, আরমান মনসুর শুধুমাত্র ঝলক দেখাতে আসেনি। দর্শকদের যদি পরে আরমান মনসুরের পূর্ণাঙ্গ কোনো কাজ আসে, তাহলে তাণ্ডব হচ্ছে সেটার একটা ট্রেলার বা টিজার।

সিয়ামের উত্তরে কিছুটা বোঝা গেল, হয়তো আগামীতে আরমান মনসুর থেকে নতুন কোনো প্রজেক্ট আসবে। তিনি বলেন, এরপর মনসুর কি করে সেটা জানার জন্য আমি অনেক বেশি আগ্রহী।

Reneta

সিয়াম তার আগামীর কাজগুলো প্রসঙ্গে জানান, সামনে যে সিনেমাগুলোর লাইনআপ আমার আছে, সেগুলো খুব মজার হবে। কি হবে সেটা জানানোর দায়িত্ব পরিচালক-প্রযোজকদের। তবে যা হবে সত্যি ফ্যান্টাস্টিক কিছু হবে।

তিনি যোগ করে আরও বলেন, দর্শক বোরিং ফিল করবে না, দর্শক প্রতিটি কাজের সঙ্গে যুক্ত থাকবেন এমন কয়েকটি কাজ নিয়ে আসছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরমান মনসুরজলিতাণ্ডবলিড বিনোদনসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আসামে বন্যায় আরও ১০ জনের মৃত্যু

জুলাই ২৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

এক মণ দুধে গোসল করে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা আরমানের

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিআইজিসহ ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিএনপির ফেসবুক পেইজ থেকে সংগৃহীত।

মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

জুলাই ২৩, ২০২৬
নরেন্দ্র মোদি তারেক রহমানকে পাঠানো চিঠির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ, নতুন কূটনৈতিক বার্তা দিল ভারত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT