বিনোদন

ঈদে দুই ছবি নিয়ে ছোট পর্দায় সিয়াম

সিয়াম ছোট পর্দায় ঈদে দুই ছবি নিয়ে, অনলাইন নিউজ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

সিয়াম ছোট পর্দায় ঈদে দুই ছবি নিয়ে, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা, ছবি দুটি প্রচার হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

এবার ঈদে সিনেমা হলে থাকছে না সিয়ামের আহমেদের নতুন কোনো ছবি। তবে টেলিভিশনের দর্শকরা উপভোগ পারবেন এই নায়কের নতুন দুই ছবি ‘শান’ এবং ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভি। ঈদের প্রথম দিন দুপুর ১টায় প্রচারিত হবে এম রাহিমের পরিচালনায় সিয়াম অভিনীত ‘শান’। যেটি গত রোজার ঈদে সিনেমা হলে মুক্তি পেয়েছিল।

মানব পাচারের মতো ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে অ্যাকশন ও হাইভোল্টেজ ধামাকার এই ছবির গেল বছর আলোচিত হয়েছিল। এতে সিয়াম ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, পূজা চেরী, মিশা সওদাগর, চম্পা, নাদের চৌধুরী।

ঈদের দ্বিতীয় দিন দুপুর ১টায় প্রচারিত হবে আবু রায়হান জুয়েলের পরিচালনায় সিয়াম অভিনীত আরেক ছবি ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। কথা সাহিত্যিক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের লেখা ‘রাতুলের রাত রাতুলের দিন’ উপন্যাস অবলম্বনে নির্মিত শিশুতোষ ছবি এটি।

গেল ২০ জানুয়ারি সিনেমা হলে এটি মুক্তি পায়। সিয়াম ছাড়াও অভিনয় করেছেন পরীমনি, আবু হুরায়রা তানভীর, আশীষ খন্দকার, কচি খন্দকার।

বিষয়:অ্যাডভেঞ্চার অব সুন্দরবন আবু হুরায়রা তানভীর আশীষ খন্দকার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার কচি খন্দকার চম্পা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…