চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার ছবিতে সিয়াম, সঙ্গে প্রসেনজিৎ-শ্রাবন্তী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪১ অপরাহ্ণ ০৪, জুলাই ২০২২
বিনোদন
A A

ঢাকার ব্যস্ততম নায়ক সিয়াম আহমেদ এবার কলকাতার ছবিতে অভিনয় কর‍তে যাচ্ছেন। নাম চূড়ান্ত না হওয়া ওই ছবিতে তার সঙ্গে থাকছেন সুপারস্টার প্রসেনজিৎ ও শ্রাবন্তী। আরও থাকবেন আয়ুষী তালুকদার।  

কলকাতার আনন্দবাজার পত্রিকা খবরটি নিশ্চিত করে জানিয়েছে, আগস্টে লন্ডনে ছবিটির শুটিং হবে। পরিচালনা করবেন ‘যকের ধন’ খ্যাত পরিচালক সায়ন্তন ঘোষাল। খবরে আরও বলা হয়েছে, এটি মূলত পারিবারিক গল্পের ছবি। যেখানে উঠে আসবে দুটি প্রজন্মের গল্প।

মডেলিং থেকে নাটক সেখান থেকে সিনেমায় এসে জ্বলে উঠেছেন সিয়াম! ‘পোড়ামন ২’, ‘শান’-এর মতো বাণিজ্যিক ছবিতে তাকে যেমন স্বতঃস্ফূর্তভাবে পাওয়া গেছে; তেমনই ‘ফাগুণ হাওয়ায়’, ‘পাপ পুণ্য’ ও ‘মৃধা বনান মৃধা’র মতো ভিন্ন ঘরানার ছবি করেও রুচিশীল দর্শকদের নজরে এসেছেন। সেই সঙ্গে সমানতালে বিভিন্ন পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন।

প্রথমবার কলকাতার ছবি করতে যাওয়ায় ভীষণ উচ্ছ্বাসিত সিয়াম। প্রসেনজিতের মতো অভিনেতার সঙ্গে পর্দা ভাগাভাগি করার সুযোগ নেহাত কম মনে করছেন না এই চিত্রতারকা। সিয়াম যেমনটা বললেন, তিনি (প্রসেনজিৎ) কলকাতার সিনেমার সাইনবোর্ড। তার সঙ্গে কাজ করতে পারলে অনেককিছু শিখতে পারবো। তাছাড়া এই প্রজেক্ট নিয়ে দীর্ঘদিন আলাপ হচ্ছিল।

তিনি বলেন, চাচ্ছিলাম কলকাতায় প্রথম যে ছবিটা করব, সেটার সঙ্গে আমাদের দেশের দর্শকরাও যেন রিলেট করতে পারে। যেহেতু দুই বাংলার মানুষের আবেগ-অনুভূতি প্রায় একই, সেই জায়গা থেকে সোশ্যাল ড্রামার গল্প আমরা সিলেক্ট করেছি।

এদিকে, মুক্তির অপেক্ষায় আছে সিয়ামের এক গুচ্ছ ছবি। সেগুলোর মধ্যে রয়েছে দামাল, অপারেশন সুন্দরবন, অন্তর্জাল, অ্যাডভেঞ্চার অব সুন্দরবন। শিগগির শুটিংয়ের কথা আছে ‘রাস্তা’ নামে আরেক ছবির।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপারেশন সুন্দরবনঅ্যাডভেঞ্চার অব সুন্দরবনদামালনায়িকাপ্রসেনজিতরাস্তালিড বিনোদনশ্রাবন্তীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি কর্মকর্তাদের নতুন বেতন কাঠামোর ফলে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

জুন ১২, ২০২৬

সাউথ কোরিয়ার রঙিন যাত্রা প্রেরণাদায়ক: চুন্নু

জুন ১২, ২০২৬

রাতের আঁধারে কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা অফিস ভাঙচুর ও লুটপাট

জুন ১২, ২০২৬

‘সুড়ঙ্গ ২’ নিয়ে ফিরছে মাসুদ, ডিসেম্বরেই মুক্তি!

জুন ১২, ২০২৬

ইবোলা: শঙ্কা কাটিয়ে ৫২ বছর পর বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে কঙ্গো

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT