চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার খলনায়ক হয়ে আসছেন সিয়াম?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৩
বিনোদন
A A

‘চকলেট বয়’ ইমেজ থেকে নিজেকে বের করার চেষ্টা করছেন সিয়াম আহমেদ। এবার তিনি খল চরিত্রে অভিনয় করলেন। তবে কোনো সিনেমায় নয়, ভিকি জাহেদের পরিচালনায় ‘লটারি’ নামে ওয়েব সিরিজে সিয়ামকে এই নেগেটিভ চরিত্রে দেখা যাবে। ইতোমধ্যে কাজটির শুটিং শেষ হয়েছে।

‘লটারি’ দিয়ে দীর্ঘদিন পর ‘পুনর্জন্ম’ খ্যাত নির্মাতা ভিকির নির্মাণে কাজ করলেন সিয়াম। বললেন, মাঝে আমাদের তিনটি কাজ নিয়ে কথা হয়েছিল। কিন্তু কেউই ম্যাচ করতে পারিনি। তার সঙ্গে বেশি কাজ না করলেও আমাদের ইকুয়েশন চমৎকার। আমার ক্যারিয়ারে সবচেয়ে ডার্ক এবং নেগেটিভ চরিত্র হতে যাচ্ছে এটি। প্রথমবার এমন চরিত্র নিয়ে আসছি। আমি জানিনা দর্শক কীভাবে প্রতিক্রিয়া দেবেন কিন্তু আমি কাজটি নিয়ে এক্সাইটেড।

শিগগির মুক্তি পেতে যাওয়া ‘লটারি’ ড্রামা, সাসপেন্স ও থ্রিলারের মিশ্রণে নির্মিত। সিয়াম ছাড়াও এতে অভিনয় করেছেন সাফা কবির, মনোজ প্রামাণিক প্রমুখ।

নাটকে পরিচিতি পাওয়ার পর সেখান থেকে ২০১৮ সালে চলচ্চিত্রে আসেন সিয়াম। রায়হান রাফীর পরিচালনায় ‘পোড়ামন ২’ ছবি দিয়ে নজর কাড়েন। পরে ব্যাক টু ব্যাক চার বছরে দশটির মতো ছবিতে অভিনয় করেন তিনি। অর্জন করেন দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, পাশাপাশি কয়েকটি ওটিটিতেও দেখা গেছে তাকে।

বর্তমানে সিনেমা কমিয়ে বিরতি নিয়ে ওটিটিতে সরব হয়েছেন এই অভিনেতা। মুক্তি পাওয়া ‘অন্তর্জাল’ ছবির পর তার আর নতুন ছবির ব্যাপারে জানা যায়নি। সর্বশেষ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় ‘পুর্নমিলনী’ ওয়েব ফিল্মে অভিনয় করেছিলেন। এবার করলেন ‘লটারি’।

সিয়াম বলেন, ব্যক্তিগত কারণে সিনেমা থেকে দূরে আছি। টানা কাজ করে মনে হয়েছে দর্শকের বোরিং করাচ্ছি। আমার মনে হয় বাংলা সিনেমার রিয়েল অডিয়ান্সের জন্য কাজ করা দরকার, যারা আমাকে পোড়ামন ২-এর প্রথমদিন থেকে সাপোর্ট করেছেন। তারা কী ধরনের কাজে আমাকে দেখতে চায় চেষ্টা করছি সেই ধরনের কিছু একটা করার এবং নিজেকে নতুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করছি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওটিটিওয়েব সিরিজনেগেটিভ রোলভিকি জাহেদলটারিলিড বিনোদনশুটিংসিনেমাসিয়ামসিয়াম আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT