শিক্ষা

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাটডাউনের কর্মসূচি শিক্ষার্থীদের

সালিমুল্লাহ মেডিকেল কলেজের শাটডাউন কর্মসূচির জন্য শিক্ষার্থীরা জড়ো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সালিমুল্লাহ মেডিকেল কলেজের সামনে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচির জন্য জড়ো হওয়া দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের শিক্ষার্থীরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘শাটডাউন’ ঘোষণা করেছেন। একটি বিক্ষোভ মিছিল শেষে তারা এই ঘোষণা দেন।

রোববার (১৩ জুলাই) দুপুরে শিক্ষার্থীরা এ কর্মসূচি দেন।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার, বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ, ও গেটের সামনে থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদের দাবিতে শিক্ষার্থীরা এ কর্মসূচি দেন।

গত বুধবার (৯ জুলাই) হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যা করার পর থেকেই এই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাসহ দেশজুড়ে ছাত্র-জনতা বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

বিষয়:পরীক্ষা বর্জন শাটডাউন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…