নিউইয়র্কে শো টাইম মিউজিক ১৩ তম এনআরবি অ্যাওয়ার্ড অনুষ্ঠান

নিউইয়র্কে শো টাইম মিউজিকের ১৩তম এনআরবি অ্যাওয়ার্ড ২০২৩ অনুষ্ঠানে বিজয়ীদের সম্মাননা প্রদান।. Channel i News – চ্যানেল আই নিউজ
জলি আহমেদ: ৩ ডিসেম্বর নিউইয়র্কে কুইন্স প্যালেসে অনুষ্ঠিত হলো শো টাইম মিউজিক ১৩ তম এনআরবি অ্যাওয়ার্ড ২০২৩। এক যুগ পেরিয়ে ১৩ বছরে পা ফেলেছে শোটাইম মিউজিক -এর প্রতিভা বিকাশে সর্বাধিক জনপ্রিয় এনআরবি অ্যাওয়ার্ড অনুষ্ঠান।
আয়োজকরা জানান, প্রবাসে চরম বাস্তবতার মাঝেও শিল্প-সাহিত্যে, ব্যবসা-বাণিজ্যে মানুষের কল্যাণে যারা কাজ করেন, তাদের সম্মান জানাতে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়ে থাকে। দেশের অন্যতম সেরা চলচ্চিত্র অভিনেত্রী, নায়িকা মৌসুমীর উপস্থিতি অনুষ্ঠানের সৌন্দর্য্য বাড়িয়ে তুলে বহুগুণ।
রোববার অনুষ্ঠানের শুরুতে স্বাগত জানিয়ে শুভেচ্ছা বক্তৃতা করেন শো টাইম মিউজিকের সিইও আলমগীর খান আলম।
তিনি বলেন, ‘১৩ তম আসরেও আপনাদের সরব উপস্থিতি প্রমাণ করে আপনারা শো টাইম মিউজিকের এই অ্যাওয়ার্ড প্রদানকে যথার্থ মনে করেন। অর্থাৎ, আমরা মানুষকে সম্মানিত করার যে প্রক্রিয়া অনুসরন করছি সেটি সঠিক পথেই এগুচ্ছে।’
বাবু জামান আর সোনিয়ার প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলাদেশ চলচ্চিত্রের প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী বলেন, ‘প্রবাসে থেকেও যেসব বাবা-মা তাদের সন্তানদের মাঝে দেশীয় সংস্কৃতি তথা বাংলা সংস্কৃতি ধরে রাখতে এতো পরিশ্রম করছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা।’
এখানে জন্ম নেওয়া শিল্পীদের পরিবেশনায় তিনি মুগ্ধতা প্রকাশ করেন।
এ সময় ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী বলেন, ‘দিনে দিনে এনআরবি অ্যাওয়ার্ড একটি প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডে পরিণত হয়েছে।’
নিউইয়র্কের সেরা শিল্পীদের নাচ আর গানের ফাঁকে ফাঁকে শিল্পী, সাহিত্যিক, সমাজকর্মীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন চিত্রনায়িকা মৌসুমীসহ অতিথিরা।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কাজের স্বীকৃতিস্বরুপ যারা সম্মানিত হয়েছেন, তারা হলেন যথাক্রমে এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী আলবান, ঋত্বিকা ব্যানার্জি, জারিন মাইসা, সাগ্নিক মজুমদার, জনপ্রিয় কণ্ঠশিল্পী নীলিমা শশী, কৃষ্ণা তিথি, কামরুল ইসলাম, মিতু মাহমুদ, মিউজিসিয়ান শরীফ, নৃত্যশিল্পী প্রিয়া ডায়েস, অ্যাটর্নি রুমা জান্নাতুল, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নূরুল আজিম, নাসির সবুজ, রহমান মালিক, তারেক হাসান খান গ্লোবাল মাল্টি সার্ভিস, ফারহানা খান, মাশুদ রানা তপন, এএসএম উদ্দিন, লেখক ও আবৃত্তিকার গোপন সাহা, গীতিকার ইশতিয়াক রুপু, উপস্থাপক বাবুজামান, সনিয়া, সাংবাদিক ইকবাল ফেরদৌস, অভিনেতা তরিকুল ইসলাম মিঠু, ডিরেক্টর ইমন, বিপ্লব, হোম কেয়ার সার্ভিস মো. জামিল, কাজী লিটন, মো. খালেক, ডক্টর শাহজাদী পারভীন, কমিউনিটি এক্টিভিটি আহসান হাবীব, রাব্বি সাঈদ, হাসান জিলানী, মো. কাসেম, সিপিএ চিশতী, মোহাম্মদ সারোয়ার (ফ্রেশ ফুড), ব্রডকাস্ট জার্নালিস্ট রেজওয়ানা আলভিস এবং ব্রডকাস্ট জার্নালিস্ট (ভলেন্টায়ারি) জলি আহমেদ।
এসময় প্রিয়দর্শনী মৌসুমীর হাতে লাইফটাইম এচিভম্যান্ট অ্যাওয়ার্ড তুলে দেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নুরুল আজিম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডা. সারওয়ারুল হাসান, নূরুল আজিম, আব্দুল আলিম, মো. সোহাগ, হেলাল মিয়া, আব্দুর রশিদ বাবু, রেদওয়ান হক, ডিউক খান, রহমান মালিক, তানভীর কায়সার , কণ্ঠশিল্পী চন্দন চৌধুরী, শামীম সিদ্দিকী, কমিউনিটি এক্টিভিস্ট আহসান হাবীব, রাব্বি সাঈদ, মনিকা রায়, সাংবাদিক মো: সাঈদ, মিজানুর রহমান মিজান, আকবর হায়দার কিরণ, রাশেদ আহমেদ, তোফাজ্জল লিটন, সাকায়েত হোসেন সেলিম, ফটোসাংবাদিক নিয়ার সিদ্দিকী, তুষার পিক, বাংলাদেশ আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক সভাপতি আহসান হাবিব, মোস্তাকিম- রাবু বিল্লাহ, মাকসুদুল এইচ চৌধুরী, শাকিল মিয়াসহ অনেকে। পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে NRBC TV.
এর আগে প্রিয়া ডায়েসের নেতৃত্বে নৃত্যশিল্পীদের পরিবেশনা দর্শকদের মন ছুঁয়ে যায়।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বিন্দু কনা, কৃষ্ণ তিথি, নীলিমা শশী, মনিকা দাস, মিতু মাহমু, আফতাব জনি, আলভিন, সাগ্নিক মজুমদার, রওশন আরা কাজল, ড. কামরুল হকসহ একঝাঁক তারকাশিল্পী।
সব মিলিয়ে এক অসাধারণ সন্ধ্যা কাটাল নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটি।



