বিনোদন

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে ছোট ছবি ‘ছুরত’

দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

ছুরত চলচ্চিত্রের ছোট চরিত্রের সঙ্গে অভিনেতা ও অভিনেত্রীর সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছুরত চলচ্চিত্রের ছোট চরিত্রের সঙ্গে অভিনেতা ও অভিনেত্রীর সাক্ষাৎ, যেখানে তারা সিনেমার সেটে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশ-বিদেশের তারকা এবং সাধারণ দর্শকের উপস্থিতিতে জমজমাট দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। দেশের সবচেয়ে বড় এই চলচ্চিত্র উৎসবে ‘স্পিরিচুয়াল চলচ্চিত্র বিভাগ’ এ প্রদর্শীতে হবে গোলাম রাব্বানীর ছোট ছবি ‘ছুরত’।

নির্মাতা জানিয়েছেন, ‘ছুরত’ ১৩ মিনিট ৩০ সেকেন্ডের ছবি। উৎসবে চলচ্চিত্রটি মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেল ৫টায় দেখা যাবে জাতীয় জাদু ঘরের সুফিয়া কামাল মিলনায়তনে।

ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, নওশাবা আহমেদ, মিজানুর রহমান, রাশেদ সাগর, মুন্না, মানিক সাহা।

ছবিটি নিয়ে গোলাম রাব্বানী বলেন, মানুষ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এক রকম মনমানসিকতা নিয়ে দিন শুরু করে। এরপর অফিসে বা কাজে যায়, সেখানে আবার মনমানসিকতার পরিবর্তন হয়, রাতে বাসায় ফেরার পর আরেক দফায় পরিবর্তন ঘটে। এই যে পরিবর্তনগুলো, একই মানুষের হাজারটা রূপ—সেটাই চলচ্চিত্রটিতে তুলে ধরতে চেয়েছি। বলতে পারেন এটাই প্লট।

নির্মাতা জানিয়েছেন, নীরিক্ষাধর্মী এই চলচ্চিত্রটিতে কোনো সংলাপ নেই। দুটি গান ও আবহ সংগীত রয়েছে। গান দুটি গেয়েছেন শম্পা দাস ও রাশেদ সাগর।

এর আগে ছবিটি প্রদর্শিত হয়েছিল নেদারল্যান্ডস উৎসব, ম্যানহাটান ফিল্ম ফেস্টিভ্যাল, লন্ডনের লিট উৎসব, চীনের মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যালে।

বিষয়:গোলাম রাব্বানী ছুরত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দ্বাবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নওশাবা আহমেদ মানিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…