বিনোদন

লাল রঙে প্রতিবাদে তারাও সামিল

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ লাল রঙে প্রতিবাদে সামিল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদে অংশ নেওয়া বিভিন্ন পেশার মানুষ লাল পোশাক পরিধান করে একত্রিত হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের ‘চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি অনলাইনে প্রচার’-কর্মসূচির অংশ হিসেবে ফেসবুক সয়লাব হয়েছে লাল রঙের প্রোফাইল ফটোতে। যে কর্মসূচিত্রে অংশ নিয়েছেন দেশের তারকা নির্মাতা ও অভিনয়শিল্পীসহ শোবিজ অঙ্গনের বহু মানুষ।

মঙ্গলবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তারকাদের প্রোফাইল ও পেইজ ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহত ব্যক্তিদের স্মরণে মঙ্গলবার (৩০ জুলাই) দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেয় সরকার। তবে এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ।

উল্টো কর্মসূচিতে শিক্ষার্থীরা একক ও দলবদ্ধভাবে চোখে-মুখে লাল কাপড় বেঁধে ছবি তোলা এবং অনলাইনে তা প্রচার করার আহ্বান জানায়। সেই আহ্বানে সাড়া দিয়েছে দেশের সব অঙ্গনের মানুষ। ফেসবুক রীতিমতো লাল রঙে ছেয়ে গেছে! তারকারাও পিছিয়ে নেই।

তাদের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে ‘লাল রঙ’ বেছে নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী থেকে শুরু করে দেশের শোবিজ অঙ্গনের বহু পরিচিত মুখ।

এরমধ্যে আছেন নির্মাতা কামার আহমাদ সাইমন, প্রযোজক সারা আফরীন, গীতিকার প্রিন্স মাহমুদ, নির্মাতা আকরাম খান, অমিতাভ রেজা, খিজির হায়াত খান, রেদওয়ান রনি, আশফাক নিপুন, মোহম্মদ মোস্তফা কামাল রাজ, জাকিয়া বারী মম, মোস্তফা মনোয়ার, চিত্রনায়ক নিরব, নায়িকা বিপাশা কবীর, সোহেল রানা, শাহনাজ সুমি, সুনেরাহ প্রমুখ।

বিষয়:অমিতাভ রেজা আশফাক নিপুন কোটা সংস্কার খিজির হায়াত খান গীতিকার প্রিন্স মাহমুদ চিত্রনায়ক নিরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…