কক্সবাজার

বঙ্গোপসাগরে পাথরবোঝাই জাহাজডুবি

পাথরবোঝাই জাহাজ ডুবে যাওয়ার দৃশ্য, সমুদ্রে তলিয়ে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সমুদ্রে পাথরবোঝাই একটি জাহাজ ডুবে যাচ্ছে, চারপাশে ঢেউ ও জলরাশি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রাম থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে আসা পাথরবোঝাই একটি জাহাজ বঙ্গোপসাগরের ভাসানচর সংলগ্ন ফুলতলা এলাকায় ডুবে গেছে। জাহাজটিতে থাকা ১১ জন নাবিককে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলেদের একটি ফিশিং ট্রলার।

রোববার (১৮ মে) রাত ৯টার দিকে উদ্ধারকৃত নাবিকদের নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যানঘাটে আনা হয়। জাহাজের মাস্টার মেহেদী হাসানসহ ১১ জন নাবিক জীবনের ঝুঁকি নিয়ে সাগরে ভেসে ছিলেন। পরে স্থানীয় জেলেদের একটি ফিশিং ট্রলার তাদের উদ্ধার করে।

জানা গেছে, জাহাজটির নাম এমভি ইয়া এলাহি। এতে প্রায় ৮০০ টন পাথর বোঝাই ছিল। রওনার পর পথে জাহাজটি বঙ্গোপসাগরের ফুলতলা এলাকায় প্রবল ঢেউয়ের কবলে পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ডুবে যায়।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, উদ্ধার হওয়া নাবিকদের প্রাথমিক চিকিৎসা ও বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটি তদন্তে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিষয়:জাহাজডুবি বঙ্গোপসাগর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…