চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেরপুরের তৃণমূল সাংবাদিক রেজাউল করিম বকুল মারা গেছেন

হাকিম বাবুলহাকিম বাবুল
১০:১৮ পূর্বাহ্ণ ১৭, নভেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, শেরপুর
A A

মোহনা টিভির শেরপুর জেলা ও দৈনিক কালের কন্ঠের শ্রীবরদী উপজেলা প্রতিনিধি তৃণমূল সাংবাদিক রেজাউল করিম বকুল (৫৪) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৬ নভেম্বর) রাত নয়টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে তাকে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১২টার দিকে নকলা শহরে তার মৃত্যু ঘটে।

রেজাউল করিম বকুলের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকদে মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তান রেখে গেছেন।

দৈনিক ইত্তেফাক পত্রিকার শ্রীবরদী উপজেলা প্রতিনিধি তসলিম কবীর বাবু সাংবাদিক রেজাউল করিম বকুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রেজাউল করিম বকুলের মরদেহ শ্রীবরদীর গেরামারা গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে। রোববার গ্রামের বাড়িতেই নামাজে জানাযা ও দাফন করা হবে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

তসলিম কবীর বাবু বলেন, রেজাউল করিম বকুল গ্রামের বাড়িতে বসবাস করলেও তৃণমূল সাংবাদিক হিসেবে জেলাজুড়ে তার খ্যাতি ছিল। খবরের সন্ধানে ছুটে বেড়িয়েছেন মাঠ থেকে মাঠে। নিত্যদিনের সংবাদের পাশাপাশি ফিচার রচনায়ও ছিলেন দারুণ পারদর্শী। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দুর্ভোগ-দুর্দশার চিত্র তিনি জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার পাশাপাশি অনলাইন গণমাধ্যমে তুলে ধরেছেন, সমস্যা নিরসনের পথ বাতলেছেন। তিনি নবীন সাংবাদিকদের জন্য একজন আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন।

Reneta

শ্রীবরদীর বাসিন্দা নাগরিক টিভির জেলা প্রতিনিধি তারিকুল ইসলাম জানান, শনিবার বিকাল ৩টা পর্যন্ত বকুল ভাই আমাদের সাথে একটি খবরের জন্য শেরপুর জেলা শহরে ছিলেন। সন্ধ্যায় তিনি শ্রীবরদী গ্রামের বাড়ি ফিরে যান। সন্ধ্যা ৭টার দিকে শেরপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী সভাপতি রফিক মজিদ ভাইয়ের সাথে রবিবার সাংবাদিকদের একটি কর্মসূচি নিয়ে মোবাইল ফোনে আলাপ করেছেন। তখনও তিনি সুস্থ্যভাবে কথাবার্তা বলেছেন। হঠাৎ করে বকুল ভাই এভাবে চলে যাবেন, সেটা ভাবতেই পারছি না। সর্বদা হাসিখুশি মাখা মুখখানি তার এখনও চোখে সামনে ভাসছে।

রেজাউল করিম বকুল সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সংগঠনেও নেতৃত্ব দিয়েছেন। ছিলেন শ্রীবরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সাধারণ সম্পাদক ছিলেন। নৃ-জনগোষ্ঠি ও মানবাধিকার বিষয়ক রিপোর্টিংয়ে তিনি ম্যাস-লাইন মিডিয়া সেন্টারের (এমএমসি) একজন ফিচার রাইটার হিসেবেও দীর্ঘদিন কাজ করেছেন। একসময় তিনি ব্র্যাকের কিশোর-কিশোরী উন্নয়ন প্রকল্পের আওতায় সামাজিক সচেতনতামুলক বাল্য বিয়ে, যৌতুক নিরোধ, মাদকাসক্তি, এইডস প্রতিরোধ বিষয়ক নাটিকায় নায়কের ভূমিকায় অভিনয় করে অভিনেতা হিসেবে ব্যাপক সুনাম অর্জন করেছিলেন। তার হেয়ারকাট, চালচলনও ছিল অনেকটা নায়কোচিত।

তার মৃত্যুতে শেরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক নেতৃবৃন্দ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কবি সংসদ, সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদ, শ্যামলবাংলা২৪ডটকম পরিবারসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গভীর শোকপ্রকাশ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তৃণমূল সাংবাদিকশেরপুর প্রেসক্লাবসাংবাদিক রেজাউল করিম বকুল
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চার স্কুলছাত্রী নিখোঁজ: উদ্বেগ-উৎকণ্ঠার পর সিলেট থেকে উদ্ধার

জুলাই ১, ২০২৬

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে মিলবে সর্বোচ্চ ৫ লাখ পাউন্ডের অনুদান

জুলাই ১, ২০২৬

৬৮ বছরের ঐতিহ্যের ধারাবাহিকতায় বাওয়ানী উচ্চ বিদ্যালয়ে নতুন কমিটি

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT