জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন আজ। জন্মের পর, জাতির পিতা তার প্রিয় লেখক বার্ট্রান্ড রাসেলের নামে বঙ্গবন্ধু পরিবারের নতুন এই সদস্যের নাম রেখেছিলেন ‘রাসেল’। সবার প্রিয় ছোট্ট রাসেলকে ১৯৭৫ সালে পরিবারের অন্যসব সদস্যদের সাথে নির্মমভাবে হত্যা করে ঘাতকরা। শেখ রাসেলের জন্মদিন উদযাপনে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে চ্যানেল আই।







