চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনা দেশটাকে তার বাপের জমিদারি ভেবেছিলেন: রিজভী

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৮:৪৯ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা দেশটাকে তার বাপের জমিদারি ভেবে যা ইচ্ছা তাই করেছেন। কোন জবাবদিহিতা ছিল না। তার বিরুদ্ধে কথা বলা হলেই গুম, খুন ও আয়না ঘরে আটকে রেখে বছরের পর বছর নির্যাতন চালানো হতো। সাংবাদিকরা কোন কিছু লিখতে পারেনি। লিখলেই ডিজিটাল আইনে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হতো। এখন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছেন।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরে তিনি এসব কথা বলেন।

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে দিনাজপুরে পুলিশের গুলিতে আহত শহরের রাজবাড়ী কাটাপাড়ায় আব্দুর রশিদের শিশু কন্যা ও তার পরিবার কে দেখতে যান কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে তিনি আব্দুর রশিদ ও তার স্ত্রী রোকেয়া বেগম এবং শিশু কন্যাদের তিনি খোঁজ-খবর নেন।

এসময় আহত পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজভী।

এ সময় রুহুল কবির রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন, আতিকুর রহমান, কৃষিবিদ মোকছেদল মোমিন, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, আরিফুর রহমান তুষার, জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহাম্মেদ কচি, মহিলা দলের সাধারণ সম্পাদক শাহিন সুলতানা বিউটিসহ জেলার নেতৃবৃন্দ।

৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দিনাজপুর সদর হাসপাতালের সামনে পুলিশের গুলিতে আব্দুর রশিদ গুলিবিদ্ধ হয়েছিলেন। আর্থিক সচ্ছলতা না থাকায় চিকিৎসা নিতে হিমশিম খাচ্ছিলেন আহত আব্দুর রশিদ। এ কারণে ভূমিষ্ঠ শিশুকন্যাকে ভবিষ্যতের কথা বিবেচনা করে এক নিকট আত্মীয়ের কাছে দিয়েছিলেন আব্দুর রশিদের স্ত্রী। পরে প্রশাসনের হস্তক্ষেপে শিশু কন্যাকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

Reneta

এর আগে রুহুল কবির রিজভী দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচির পাহাডপুরস্থ বাসভবনে ৫ই আগস্ট ঢাকার যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের গুলিতে নিহত গার্মেন্টস কর্মী বাবুর স্ত্রী শারমিনের হাতে আর্থিক সহায়তা দেন। নিহত বাবুর বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনরুহুল কবি রিজভীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT