চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনার দেশত্যাগের ‘পেছনের কারণ’ জানালেন জয়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ন ০৬, আগস্ট ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সোমবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এই বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম শেখ হাসিনার অবস্থান জানার চেষ্টা করে তার ছেলে ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ করেন।

মঙ্গলবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, তিনি (শেখ হাসিনা) দেশ ছাড়তে চাননি, আমরা এক প্রকার জোর দিয়ে তাকে দেশত্যাগ করতে বলি। আমরা তার শারীরিক অবস্থাসহ তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলাম। তাই আমরা তাকে দেশ ছাড়তে রাজি করাই।

জয় আরও বলেন, আজ সকালে আমার মায়ের সঙ্গে কথা হয়েছেন। তার পদত্যাগের পর দেশের এমন করুণ অবস্থা দেখে তিনি খুব হতাশ। তিনি বাংলাদেশকে একটি উন্নত দেশে পরিণত করা স্বপ্ন দেখেছিলেন। গত ১৫ বছর ধরে এ জন্য অক্লান্ত পরিশ্রম করে গেছেন তিনি।

শেখ হাসিনা পদত্যাগের পর ঢাকা থেকে ভারতের আগরতলায় যান এবং সেখান থেকে দেশটির রাজধানী দিল্লিতে পৌঁছান। সেখান থেকে তিনি যুক্তরাজ্যে যাবেন বলে শোনা যাচ্ছে। তিনি ঠিক কতদিন ভারতে থাকবেন বা কবে যুক্তরাজ্যে যাবেন তা এখনও নিশ্চিত নয়। তবে জানা গেছে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় না পাওয়া পর্যন্ত ভারতেই অবস্থান করবেন তিনি।

গত জানুয়ারি মাসে জাতীয় নির্বাচনে জয় নিয়ে টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় আসেন শেখ হাসিনা। তবে কোটা সংস্কার ঘিরে জুন মাসে শুরু হওয়া ছাত্র বিক্ষোভ জুলাইয়ের শেষ ও আগস্টের শুরুর দিকে ব্যাপক সরকারবিরোধী আন্দোলন রূপ নিলে মাত্র সাত মাস পরই ক্ষমতা ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা সরকার।

Jui  Banner Campaign
ট্যাগ: দেশ ছাড়াপদত্যাগশেখ হাসিনাসজীব ওয়াজেদ জয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬

পৃথিবীর ইতিহাসের সবচেয়ে হাস্যকর গণভোট হতে যাচ্ছে: ডক্টর শাহদীন মালিক

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT