পৃথিবীর ইতিহাসের সবচেয়ে হাস্যকর গণভোট হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদীন মালিক। নির্বাচন, রাজনীতি এবং অর্থনীতি নিয়ে খান ফাউন্ডেশনের এক আলোচনায় তিনি বলেন, ১২ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনের কথা বলা হলেও আদতে এটা একটা স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে। ঐ আলোচনায় বিবিসি বাংলা বিভাগের সাবেক প্রধান সাবির মুস্তাফা বলেন, আওয়ামী লীগের মতো একটা বড় দলকে হাওয়ায় উড়িয়ে দেওয়ার চিন্তা করলে এই সরকার ভুল করছে।







