বিনোদন

সোনাক্ষীর বিয়ে নিয়ে বিহারে বিক্ষোভ!

বিবাহের সময় প্রেমিকের সাথে সোনাক্ষী, বিহারে বিক্ষোভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিবাহের সময় প্রেমিকের সাথে সোনাক্ষী, বিহারে বিক্ষোভের ছবি, যেখানে দুইজনের মধ্যে প্রেমের সম্পর্ক ফুটে উঠেছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাত বছরের প্রেমের পর সম্প্রতি জাহির ইকবালকে বিয়ে করেছেন বলিউড নায়িকা সোনাক্ষী সিনহা! দুজনের ধর্ম পরিচয় আলাদা হলেও প্রেম কিংবা বিয়েতে তা সমস্যা হয়নি। এমনকি তাদের পরিবারেরও হয়নি কোনো ঝামেলা! তবে মুসলিম ছেলেকে বিয়ে করায় সোনাক্ষীর জন্ম শহর পাটনায় হয়েছে বিক্ষোভ!

জাহিরকে বিয়ে করায় সোনাক্ষী কিংবা তার বাবা শত্রুঘ্ন সিনহাকে নিয়ে বিহারে রীতিমতো বিক্ষোভ প্রদর্শিত হচ্ছে। এই বিয়ের পাশে ‘লাভ জিহাদ’ তকমা দিয়েছে বিক্ষোভকারীরা।

বিহারীবাবু শক্রঘ্নর মেয়েকে পাটনায় ঢুকতে দেওয়া হবে না- এমন দাবিতে সরব বিক্ষুব্ধ জনতা। হিন্দু শিব ভবানী সেনা-র মতো কিছু হিন্দু সংগঠনের তরফে এই বিয়ে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

শক্রঘ্নকে কটাক্ষ করে তাঁর ছেলেদের নাম ‘লব-কুশ’-এর বদলে অন্য কিছু রাখার কথা পর্যন্ত বলা হচ্ছে। সেইসব বিক্ষোভকারীদের সমুচিত জবাব দিলেন সোনাক্ষীর বাবা।

কড়া ভাষায় সমালোচনাকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজের চরকায় তেল দিন আপনারা’। বর্ষীয়ান অভিনেতা বলেন, ‘আনন্দ বক্সী সাহেব খুব সুন্দর লিখেছেন জানেন তো, কুছ তো লোক কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় ক্যাহনা। এর সঙ্গে আমি যোগ করব, যারা বলছে তাদের যদি কাজ-কাম না থাকে তখন বাজে বকাটাই একটা কাজ হয়ে যায়। আমার মেয়ে কোনও অবৈধ বা অসাংবিধানিক কাজ করেনি’। -ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়:জাহির জাহির ইকবাল নায়িকা বলিউড বিয়ে শত্রুঘ্ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…