চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ থেকেই দেখা যাবে ‘শাটিকাপ’ নির্মাতার নতুন সিরিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৯ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৪
বিনোদন
A A
নতুন শাটিকাপ সিরিজের পোস্টার, যেখানে একজন অভিনেতা দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শাটিকাপ’ নির্মাণ করে আলোচনা তৈরী করেছিলেন তরুণ নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। এবার তিনি নিয়ে আসছেন নতুন সিরিজ, নাম ‘সিনপাট’। নতুন এই সিরিজটি দর্শক বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাত ৮টা থেকে ওটিটি প্লাটফর্ম চরকিতে দেখতে পারবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে চরকি জানিয়েছে, রাজশাহীতে বসেই আসেপাশের বন্ধু ও পরিচিতদের নিয়ে তাওকীর বানিয়ে ফেলেছেন আরেকটি সিরিজ। ক্রাইম থ্রিলার জনরার ১৬৩ মিনিটের ‘সিনপাট’ নির্মিত হয়েছে একদম লোকাল আর খাঁটি গল্প নিয়ে।

সোহেল একজন নিম্নশ্রেণির অপরাধী। সে মাদক ব্যবসা, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। নিজের এলাকা থেকে বিতাড়িত হয়ে তালা খোলা এক্সপার্ট ফাজু নামের একজনকে সাথে নিয়ে নতুন এক শহরে আস্তানা গাড়ে। সেখানে গিয়েও অপরাধ তাদের পিছু ছাড়ে না। সাথে যুক্ত হয় এলাকার নেশাদ্রব্য বিক্রেতা দুরু। এদিকে ধুরন্ধর সাংবাদিক হাবিবুল বাশার তাদের আগের অপরাধের সন্ধান করে এসে পৌঁছায় এখানেও। সবদিক থেকে শুরু হয় ‘সিনপাট’।

Banglabid

সোহেল, ফাজু, দুরু, হাবিবুল বাশার চরিত্রে অভিনয় করেছেন সোহেল শেখ, মোহাম্মদ রিফাত বিন মানিক, জিন্নাত আরা, শিবলী নোমান। এছাড়াও বিভিন্ন চরিত্রে দেখা যাবে প্রণব ঘোষ, তানজিনা রহমান তাসনিম, রাজু আহমেদ, মুস্তাফা শাহরিয়ার রহমান, রাব্বানি অপু, মাইনুদ্দিন মানু, মুনসিফ মিম, জাহিদ মিল্টন, হুমায়রা স্নিগ্ধা, জিলহজ্ব, শাহদাত শিটু, ইমরান আহমেদ রোমান, অরুন্ধতী মুখার্জী, উম্মে হাবিবাসহ আরও অনেকে।

‘সিনপাট’-এও লোকাল সব অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করেছেন পরিচালক তাওকীর। কী কী সুবিধা আর অসুবিধা হয়েছে কাজ করতে গিয়ে এ বিষয়ে নির্মাতা বলেন, ‘নতুন মানুষদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা ছোট থেকেই। নতুন মানুষদের নিয়ে কাজ করলে নতুন টেকনিক শেখা যায়। আবার নতুন অভিজ্ঞতাও হয়। এছাড়া আমাদের এবারের মূল কাস্ট যিনি তিনি একদমই নতুন। তাকে শেইপে নিয়ে আসতে কিছুটা সময় লেগেছে৷’

সিরিজের নাম কেনো ‘সিনপাট’ এমন প্রশ্নের উত্তর পরিচালক তাওকীর ইসলাম নিজেই দেন। তিনি বলেন, ‘সিরিজের নাম আসলে কি হবে এটা নিয়ে অনেক ভেবেছি আমরা। বহু নাম প্রাথমিকভাবে মাথায় ছিল। হুট করে একদিন সিনপাট নামটা সামনে আসে। এটা মূলত আমাদের প্রটাগোনিস্ট সোহেল ভাইয়ের কাছ থেকে এসছে। এই শব্দটা পাবনার নগরবাড়ীর লোকাল একটা শব্দ। যেটা আমাদের কাজকে রিফলেক্ট করে।’

Reneta

শাটিকাপ ও সিনপাট দুটো দুই কাজ। তাই দুটোই আলাদা হবে। আর মূল যে জায়গায় আলাদা সেটি দর্শকরাই বলে দিবে।- বলেন পরিচালক। সিরিজটি লেখার কাজ করেছে পরিচালক নিজে, ওমর মাসুম, মাইনুল ইসলাম মিলন, অমিত রুদ্র ও খালিদ সাইফুল্লাহ সাইফ। এডিট করেছেন সংলাপ ভৌমিক। কালার গ্রেডিং করেছেন অমিত কুমার অনির্বাণ দত্ত।

মিউজিক ও ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন কলকাতার স্বনামধন্য মিউজিক ডিরেক্টর নবারুণ বোস। সাউন্ড ডিজাইনে ছিলেন আদীপ সিং মানকি। মেকআপ ও কস্টিউমের কাজটি একা হাতে সামলেছেন সাথী আকতার। আর্ট ডিরেকশন দিয়েছেন অমিত রুদ্র।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি সব সময় লোকাল কনটেন্ট গ্লোবালি পৌঁছে দেয়ার জন্যই কাজ করছে। এই বছরের শুরুটা আমরা দুর্দান্ত একটা সিরিজ দিয়ে করছি। শাটিকাপ এর পর সিনপাট আরেকটা আলোচিত সিরিজ হবে বলে আমার বিশ্বাস।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চরকিতাওকীররাজশাহীলিড বিনোদনলিড বিনোদন তাওকীরশাটিকাপসিনপাটসিনেমাসিরিজ
শেয়ারTweetPin

সর্বশেষ

সন্ত্রাসীদের প্রতিরোধে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী

আগস্ট ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর দিল্লী সফরের জন্য ‘অনুকূল পরিবেশ’ চায় বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬

বিএনপির রাজনীতি উৎপাদন ও উন্নয়নের রাজনীতি: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬

পুরান ঢাকায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, অল্পতে রক্ষা আশপাশের ভবন

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে ভারত কীভাবে ফেরত দেবে, যা জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT