জাতীয় মেডিকেল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব ২০২৩

প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন বয়সের মানুষজনের সমন্বয়ে মেডিকেল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসবের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘মননে তারুণ্য, ধমনীতে যুক্তি, সেবার আবেশেই, মিলবে মুক্তি’—এই শ্লোগানে শুক্রবার (২৮ জুলাই) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে দু’দিনব্যাপী উপমহাদেশের মেডিকেল শিক্ষার্থীদের সর্ববৃহৎ আয়োজন ‘ইউনিমেড ইউনিহেলথ ৮ম এনডিএফ বিডি-শসোমেক জাতীয় মেডিকেল বিতর্ক ও সাংস্কৃতিক উৎসব ২০২৩ -এর পর্দা উঠলো।
বাংলাদেশের বিতর্ক আন্দোলনের কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি) এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যৌথ আয়োজনে সারাদেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজের শিক্ষার্থী, ইন্টার্ন ডাক্তার, শিক্ষকবৃন্দসহ প্রায় সহস্রাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন।
আয়োজনের ১ম দিনে সকালের অধিবেশনে ছিল বর্ণাঢ্য র্যালী। ৯.৩০ মিনিটে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিহেলথ ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হোসেন, বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের সভাপতি, উৎসবের সমন্বয়ক ডা. এ এম সেলিম রেজা এবং আয়োজনের চিফ কনভেনর ডাঃ সুকন্যা প্রীতি ঊষা প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান একেম শোয়েব।
মেডিকেল সেক্টরে বিশেষ অবদানের জন্য উদ্বোধনী অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এবিএম মাকসুদুল আলম কে।
উদ্বোধনের পরপরই প্রিলিমিনারি রাউন্ডের বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে জাতীয় অঙ্গনে চ্যাম্পিয়ন বিতার্কিকরা অংশ নেন। সকাল ১১.৪৫ মিনিটে কুইজ প্রতিযোগিতার ১ম রাউন্ড অনুষ্ঠিত হয় একই সময়ে মুল ভেন্যুতে কবিতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বেতার ব্যক্তিত্ব ও আবৃত্তিশিল্পী শফিকুল ইসলাম বাহার, বিশিষ্ট আবৃত্তিশিল্পী মাহমুদা আখতার, এনডিএফ বিডি’র কো-চেয়ারম্যান আবু আওয়াল সরদার এবং মাহবুব হাসান রিপন প্রমুখ।
কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন ময়নামতি মেডিকেল কলেজের তাসনিম জাহান বর্ণ, ২য় স্থান অধিকার করেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ঈশতিয়াক আহম্মেদ, ৩য় স্থান অধিকার করেন পটুয়াখালী মেডিকেল কলেজের হৃতিক হালদার শাওন প্রমুখ।
দুপুরের খাবারের বিরতির পর শুরু হয় আধুনিক ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ সাঈম রানা এবং সহকারি অধ্যাপক মোহাম্মদ শোয়েব প্রমুখ।
আধুনিক গান প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী শাওরিম ইসলাম সেমন্তি , ২য় স্থান অধিকার করেন আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ মাইশা মহুয়া অউরিন, ৩য় স্থান অধিকার করেন বারিদ মেডিকেল কলেজ স্টেলা নাওমি বিশ্বাস প্রমুখ।
দেশাত্মবোধক গানের প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন ইউনিভার্সিটি ডেন্টাল কলেজের শিক্ষার্থী প্রিয়া দাস, ২য় স্থান অধিকার করেন প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থী ডক্টর সোমাশ্রী সরকার, ৩য় স্থান অধিকার করেন গাজী মেডিকেল কলেজের শিক্ষার্থী স্বর্ণা মন্ডল প্রমুখ।
সন্ধার পর মিউজিক ভিডিও প্রতিযোগিতা (টিম পারফরম্যান্স) অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় প্রাইম মেডিকেল কলেজ এবং রানারআপ হয় ঢাকা ডেন্টাল কলেজ। রাত ৮ টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ১ম দিনের আয়োজন শেষ হয়।
অনুষ্ঠানের ২য় দিন ২৯ জুলাই (শনিবার) সকাল ১১ টায় শুরু হয়ে অনুষ্ঠানের চূড়ান্ত পর্বের বিতর্ক, নৃত্য প্রতিযোগিতা, অভিনয় প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, বারোয়ারি প্রতিযোগিতা, ইংলিশ পাবলিক স্পিকিং, সেমিফাইনাল বিতর্ক এবং চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। নৃত্য প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ শোমা মমতাজ, ঢাকা বিশ্ববিদ্যালয় নৃত্য বিভাগের সহকারী অধ্যাপক মনিরা পারভীন, প্রভাষক দীপা সরকার প্রমুখ।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন খুলনা সিটি মেডিকেল কলেজের শিক্ষার্থী রাহাত খান, ২য় স্থান অধিকার করেন প্রাইম মেডিকেল কলেজের শিক্ষার্থী প্রিতয়নসা গুরসাহান, ৩য় স্থান অধিকার করেন গ্রিন লাইফ মেডিকেল কলেজের চান্ত্রেই দাস প্রমুখ।
একক অভিনয় প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা শামীম সাগর, অভিনেত্রী মুনিরা রহমান এবং লেখক ও নাট্যকর্মী আসমা আক্তার লিজা প্রমুখ।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন গাজী মেডিকেল কলেজের ইশান জোসেফ, ২য় স্থান অধিকার করেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিক্ষার্থী মো: হাসান খান।
কুইজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ, রানারআপ হয়েছে রংপুর মেডিকেল কলেজ এবং ৩য় হয়েছে ময়নামতি মেডিকেল কলেজ, কুমিল্লা। বাংলা বারোয়ারি প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন হামদার্দ ইউনানী মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহমুদা আক্তার, ২য় স্থান অধিকার করেন কুষ্টিয়া।



