চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদে হ্যাট্রিকের অপেক্ষায় শরিফুল রাজ!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৮ অপরাহ্ন ১৯, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A

একটি, দুটি নয় আসন্ন রোজার ঈদে একসঙ্গে তিন সিনেমা নিয়ে আসছেন ‘পরাণ’ সিনেমা দিয়ে আলোচনায় আসা অভিনেতা শরিফুল রাজ। তার অভিনীত মুক্তি পেতে যাওয়া সিনেমাগুলো হচ্ছে ওমর, দেয়ালের দেশ এবং কাজলরেখা। সবকিছু চূড়ান্ত, ঈদে হ্যাটট্রিকের অপেক্ষায় এই অভিনেতা।

সর্বশেষ রাজ অভিনীত ইমপ্রেস টেলিফিল্মের ‘দামাল’ মুক্তি পেয়েছে ২০২২ সালের ২৮ অক্টোবর। পরে ওটিটিতে মুক্তি পায় তার অভিনীত ইমপ্রেসের আরেক ছবি ‘রক্তজবা’। এরপর রাজ ব্যস্ত হয়ে পড়েন নতুন সিনেমার কাজে। প্রায় ১৮ মাস পর একসঙ্গে তিনটি সিনেমা নিয়ে স্ক্রিনে আসছেন তিনি।

জনপ্রিয় নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘ওমর’ এ নাম ভূমিকায় থাকছেন রাজ। নির্মাতা জানান, সিনেমাটি থ্রিলার ও সাসপেন্সে ভরপুর। রাজের আরেক সিনেমা সরকারি অনুদানের ‘দেয়ালের দেশ’। মিশুক মনি’র পরিচালনায় এতে তার বিপরীতে আছেন বুবলী।

গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত ‘কাজলরেখা’-তেও আছেন রাজ। এই সিনেমাটিও আসন্ন ঈদে মুক্তি পাবে।

মডেলিং থেকে ২০১৫ সালে ‘আইসক্রিম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় রাজের। ট্রায়াঙ্গেল লাভ স্টোরি’র এই সিনেমাতেই নজর কেড়েছিলেন তিনি। এরপর গুণিন, ন ডরাই সিনেমাগুলো করলেও অভিনেতা হিসেবে রাজ আলোচনা তৈরি করেন ‘পরাণ’ সিনেমায়। একইভাবে ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘হাওয়া’ সিনেমার পার্শ্বচরিত্র দিয়েও নিজেকে মেলে ধরেছিলেন। তখন থেকে রাজ ‘ট্যালেন্টেড অ্যাক্টর’ হিসেবে সিনেমা প্রেমীদের কাছে পরিচিত।

ঈদে রাজের তিনটি সিনেমা তিন ক্যানভাসের। এই অভিনেতার ক্যারিয়ারে এবারই প্রথম একসঙ্গে তিন সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। শুটিংয়ের আগেই রাজ জানিয়েছিলেন, তার প্রতিটি সিনেমা ও ক্যারেক্টার ভিন্ন ভিন্ন। প্রতিটি সিনেমার জন্য লম্বা সময় নিয়ে আলাদা আলাদা ভাবে প্রস্তুত হয়েছেন।

Reneta

এদিকে, ঈদে রাজের তিন সিনেমা ছাড়াও বড় ধামাকা নিয়ে মুক্তি পাবে হিমেল আশরাফ পরিচালিত সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘রাজকুমার’।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদের ছবিঈদের সিনেমাওমরকাজলরেখাগিয়াস উদ্দিন সেলিমদেয়ালের দেশবুবলীলিড বিনোদনশরিফুল রাজহ্যাট্রিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতে নিহত বাংলাদেশি কৃষকের মরদেহ ১১ মাস পর ফেরত

এপ্রিল ৩, ২০২৬

পাবনায় ৮ দিনব্যাপী বইমেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

এপ্রিল ৩, ২০২৬

কিশোর বয়স রিকশাচালকের মরদেহ উদ্ধার

এপ্রিল ৩, ২০২৬

চোরকে গণপিটুনি নয়, এক কিলোমিটার রাস্তা পরিষ্কার করিয়ে ‘মানবিক’ শাস্তি!

এপ্রিল ৩, ২০২৬

ভারতকে টাইব্রেকারে হারিয়ে সাফে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন বাংলাদেশ

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT