অর্থনীতি

শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত

ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো, বাংলাদেশে শেয়ার বাজারের গুরুত্বপূর্ণ কেন্দ্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা স্টক এক্সচেঞ্জের লোগো, যা বাংলাদেশের শেয়ার বাজারের মূল কেন্দ্র হিসেবে পরিচিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিত করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার সকালে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরুর আগেই বিনিয়োগকারীদের এই সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক ও এক্সিম ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

এর আগে গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এই পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেয়। একই সঙ্গে ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) দায়িত্বও বাতিল করা হয়।

ওই দিন আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানান, পাঁচ ব্যাংকের শেয়ারের মূল্য শূন্য হিসেবে গণ্য করা হবে। তিনি বলেন, ব্যাংকগুলোর বর্তমান আর্থিক অবস্থার কারণে শেয়ারধারীরা কোনো অর্থ ফেরত পাবেন না।

গভর্নরের ঘোষণার পর থেকেই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ও প্রশ্ন দেখা দেয়। অবশেষে আজ লেনদেন শুরুর আগে বিএসইসি আনুষ্ঠানিকভাবে পাঁচ ব্যাংকের শেয়ার লেনদেন স্থগিতের সিদ্ধান্ত জানায়।

তবে শেয়ারবাজার– সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ, সিদ্ধান্ত নিতে বিএসইসি দেরি করেছে। তাঁদের মতে, সরকার যখন ব্যাংকগুলো একীভূত করার সিদ্ধান্ত নেয়, তখনই যদি লেনদেন স্থগিত করা হতো, নতুন বিনিয়োগকারীরা ক্ষতির মুখে পড়তেন না।

বিষয়:ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…