বাংলাদেশ

সবার সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করুন: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী ঈদ উপলক্ষে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন, পেছনে বাংলাদেশের পতাকা ও ঈদ শুভেচ্ছা লেখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দেশের সকলের জন্য সুখী, আনন্দময় ও নিরাপদ ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার সারাদেশে ঈদ উৎসব উদযাপিত হবে।

তিনি এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। একমাস সিয়াম সাধনার পর আবার আমাদের মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতর এসেছে। ঈদ মানে আনন্দ। আসুন আমরা আত্মীয়-স্বজন, প্রতিবেশীসহ সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ-উল-ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক সীমাহীন আনন্দ, সুখ ও শান্তি।’

‘আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও নিরাপদে থাকুন। ঈদ মোবারক।’ এ কথা বলে শেখ হাসিনা ঈদের বার্তা শেষ করেন।

মঙ্গলবার সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশে বৃহস্পতিবার ঈদ-উল-ফিতর উদযাপিত হবে।

বিষয়:ঈদ শুভেচ্ছা প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…