চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথম সিনেমার জন্য যে গল্প বেছে নিলেন শরাফ আহমেদ জীবন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ১৭, জুন ২০২২
বিনোদন
A A
শরাফ আহমেদ জীবন, sunglasses, casual outfit, corridor background. Channel i News - চ্যানেল আই নিউজ

শরাফ আহমেদ জীবন মূলত নির্মাতা। তবে এখন অভিনেতা হিসেবে পরিচিত! বিশেষ করে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’-এ ‘বোরহান’ চরিত্রটি তাকে ব্যাপক আলোচনায় আনে। একই নির্মাতার ‘ফিমেল’-এর দুই কিস্তিতে ‘লাবু কমিশনার’ চরিত্রের মাধ্যমেও জনপ্রিয় হয়ে ওঠেন জীবন।

নিয়মিত অভিনয় করলেও জীবন চান, নির্মাতা হিসেবে মানুষের কাছে পৌঁছুতে! শুরু থেকে চাচ্ছিলেন সিনেমা বানাতে। কিন্তু বানিয়েছেন নাটক ও বিজ্ঞাপন। এখন তার অভিনয় যেহেতু মানুষ পছন্দ করছেন, তাই অভিনয়কে তিনি ‘উপরি পাওনা’ মনে করেন!

নির্মাণ ভাবনা থেকে ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদানে ‘বিচারালয়’ নামে একটি সিনেমার জন্য আবেদন করেছিলেন শরাফ আহমেদ জীবন এবং ৬৫ লাখ টাকা অনুদানও পেয়ে যান।

চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপে জীবন জানান, নানা সীমাবদ্ধতা থাকলেও এদেশে শক্তিশালী কনটেন্ট বানানোর সুযোগ আছে। তিনি বিশ্বাস করেন, কনটেন্ট ভালো হলে সেটাই মানুষকে টানবে, নায়ক-নায়িকা থেকে অনেককিছু ছাড় পাওয়া যায়।

‘বিচারালয়’ নিয়েই কথা হয় পরিচালক জীবনের সঙ্গে। মুঠোফোনে তার কথাগুলো ছিল এমন, ‘অনুদানে বেশিরভাগই দেশপ্রেম, মুক্তিযুদ্ধ ভিত্তিক গল্প দিয়ে থাকে। কিন্তু আমি সাধারণ মানুষের গল্প দিই। মানুষের ভেতরে আরেকটা মানুষ বাস করে, সেই গল্প এটি। মানবিক দৃষ্টিকোণ থেকে গল্পটা সাজিয়ে আবেদন করি। আমার বিশ্বাস ছিল, অনুদান কমিটিতে যারা আছেন তারা যদি আমার চিত্রনাট্যটা ঠিকভাবে পড়েন তবে অবশ্যই গল্পটা নিয়ে তাদের মধ্যে ভালো লাগা জন্মাবে।’

‘বিচারালয়’ সিনেমার মূল গল্প নির্মাতা শরাফ আহমেদ জীবনের, চিত্রনাট্য করেন নাহিদ হাসনাত। সিনেমাটির প্রেক্ষাপট ‘ক্ষমা’ উল্লেখ করে ‘সিরিয়াস একটা কথা আছে’ নাটকের এ নির্মাতা বলেন, ক্ষমা মহত্বের লক্ষণ। এটাই সিনেমার বিষয়বস্তু। কোনো নাচ গানে ভরপুর বাণিজ্যিক সিনেমা না। আমাদের ও আপজনদের জীবন-আত্মার গল্প নিয়েই নির্মিত হবে ‘বিচারালয়’।

নির্মাতা জীবন আরও বলেন, গল্পটি যদি অনুদান না পেতাম তবে নিজেই হয়তো অন্যভাবে বানানোর চেষ্টা করতাম। কারণ গল্পটা খুবই মানবিক স্পর্শের জায়গার। যেহেতু অনুদান মিলেছে এতে আরও বাজেট যুক্ত করে সিনেমাটা ভালো করে বানাবো। কারণ, আমার কাছে আরও গল্প থাকলেও এই গল্পে আমার ‘একটু বেশি আগ্রহ’।

যোগ করে তিনি বলেন, অনুদান কমিটি ও তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখায় যারা যুক্ত আছেন সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এমন ভালো কাজের পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার জন্য। এখনও কাস্টিং চূড়ান্ত করিনি, তবে ভাবনায় আছে। গল্প অনুযায়ী আবহাওয়া ডিম্যান্ড করে শুকনো মৌসুম। ব্যাটেবলে মিলে গেলে চলতি বছরের শেষ শুটিং করবো।

ট্যাগ: অভিনয়নির্মাণনির্মাতাব্যাচেলর পয়েন্টলিড বিনোদনশরাফ আহমেদ জীবনসরকারি অনুদানসিনেমা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসির শূন্যতা পূরণ করতে না পারার কষ্ট বার্সা সভাপতির

পরবর্তী

শিল্পকলায় ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ এর চার শো

পরবর্তী
শিল্পকলায় ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ এর চার শো এর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পকলায় ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ এর চার শো

স্মিত হাসি ও সুন্দর পোশাকের সঙ্গে তরুণী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে মন্তব্য করে রোষের মুখে সাই পল্লবী

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT