চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর মতে, পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশের পেসাররা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৯ অপরাহ্ণ ০৭, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

পাকিস্তানের বরাবরই শক্তির জায়গা পেস বোলিং। অনেক কিংবদন্তি পেসার উঠে এসেছে দেশটি থেকে। গত কয়েকবছরে পেস আক্রমণে ধারাবাহিক বাংলাদেশও। সবশেষ কয়েকটি সিরিজে পেস বোলিংয়ে ভরসা করে জিতেছে টিম টাইগার্স। সে কারণে পাকিস্তান সিরিজে নিজেদের পেসারদেরই এগিয়ে রাখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ-পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। আগেরদিন সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পেসারদের নিয়ে আত্মবিশ্বাসের কথা জানান।

‘পেস বোলিং বিভাগ দুদলেরই ভালো। তবে যদি জিজ্ঞেস করেন বলব, আমাদের পেস বোলিং আক্রমণ হয়তো সামান্য একটু এগিয়ে থাকবে। গত কয়েকবছর যদি দেখি, ওরা যেভাবে বোলিং করছে (বাংলাদেশের পেসাররা)। কিন্তু পাকিস্তান নিয়ে যখন কথা বলি, সবসময় ওদের পেস বোলিংয়ের প্রসঙ্গ উঠে আসে। এটা নিয়ে কোন সন্দেহ নেই তারা খুবই ভালো দল ও খুব ভালো পেস বোলিং তাদের। কিন্তু শেষ কয়েকবছর আমাদের পেস বোলাররা যেভাবে বল করেছে, তাদের কৃতিত্ব দিতেই হবে।’

পেসাররা ভালো ছন্দে থাকায় তাদের থেকে বাড়তি প্রত্যাশা রাখছেন শান্ত। তবে ব্যাটারদেরও দায়িত্বটা পালন করতে হবে, মনে করিয়ে দিলেন। দুদিকেই ভালো করে টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ঘরের মাঠে বেশিরভাগ ম্যাচ জিততে চান টাইগার অধিনায়ক।

‘পেস বোলাররা অবশ্যই আমাকে অতিরিক্ত সাহায্য করবে, কারণ ওরা অনেক উন্নতি করেছে। সাদা বলের ক্রিকেটে তারা যেকোনো কন্ডিশনে ভালো বল করছে। সবাই ভালো অবস্থায় আছে। অধিনায়ক হিসেবে চাইব সবশেষ দুবছরের যে চক্র আছে, ঘরের মাঠে বেশিরভাগ ম্যাচে যেন জিতি। ব্যাটার হিসেবে ব্যক্তিগতভাবে দলের কাছে চাই যাতে প্রথম ইনিংসটা আমরা ভালো খেলি। এই চ্যালেঞ্জটা যদি ঠিকভাবে নিতে পারি, মনে হয় এই চক্রটা আরও ভালো হবে।’

সবশেষ নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজসেরা হয়েছেন নাহিদ রানা। পেস বোলিংয়ে দাপট দেখিয়ে নজর কেড়েছেন পিএসএলেও। পেশোয়ার জালমিকে করেছেন চ্যাম্পিয়ন। পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্ট সিরিজেও আগুন ঝরিয়েছিলেন তিনি। এই ম্যাচের আগেও আলোচনায় বাংলাদেশের গতিতারকা। নাহিদকে নিয়েও বেশ আশাবাদী শান্ত।

Reneta

‘রানাকে একদম ছোটবেলা থেকে চিনি, মানে একদমই ছোট হয়তো কেউ তখন জানতোও না ওকে। জানি আসলে ও কী চিন্তা করে বা কীভাবে নিজেকে প্রস্তুত করে, কী চায়। এই জিনিসটা আমার জন্য একটা বাড়তি পাওয়া। ওকে ব্যবহার করার ক্ষেত্রে আসলে আমার কোন সন্দেহ নাই। সবশেষ টেস্ট ম্যাচের সবগুলোতে ছিল। ভালোভাবে কাজটা করার চেষ্টা করেছে। টেস্টে একজন অধিনায়কের অধীনে যখন এধরনের একজন গতির পেস বোলার থাকে, অবশ্যই বাড়তি সুবিধা। আশা করব এই সিরিজেও সেরাটা দেবে এবং খুবই আশাবাদী যে ফর্মে আছে, সেটা চালিয়ে যাবে।’

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার কথা না ভেবে ভালো ক্রিকেটের দিকে মনোযোগ দিতে চান শান্ত। বললেন, ‘হোয়াইটওয়াশ নিয়ে ওরকম ব্যক্তিগতভাবে চিন্তা কখনোই করি না। ১০ দিনের খেলা পাঁচদিন, পাঁচদিন করে এই ১০টা দিন কীভাবে ভালো ক্রিকেট খেলতে পারি, ওদের থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারি, এটাতে বেশি চিন্তা করি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানবিসিবিলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অবশেষে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল আজ, অনলাইন ও এসএমএসে জানা যাবে

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা বর্ষণে জলাবদ্ধ ঢাকার বিভিন্ন এলাকা, ছয় ঘণ্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টি

জুলাই ১২, ২০২৬

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

জুলাই ১২, ২০২৬

অতিরিক্ত সময়ে গড়াল আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচের ভাগ্য

জুলাই ১২, ২০২৬

ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT