চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন হারের পরও খুব বেশি ‘আপসেট নন’ বাংলাদেশ অধিনায়ক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৯ অপরাহ্ণ ২৩, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল প্রশিক্ষণে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেট থেকে: সবশেষ চার বছরে কোনো টেস্ট জেতেনি জিম্বাবুয়ে। ১১তম ম্যাচে এসে বাংলাদেশকে হারিয়ে জয়ে ফিরেছে তারা। ঘরের মাঠে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতশ্রী। ব্যাটিং ব্যর্থতার কারণে রোডেশিয়ানদের কাছে ৩ উইকেটে হেরেছে টিম টাইগার্স। এমন পরাজয় হতশাজনক মনে হলেও খুব বেশি আপসেট নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট হারের পর সংবাদ সম্মেলনে এমন বলেছেন শান্ত। বলেছেন, ‘অবশ্যই হতাশাজনক। পুরো ম্যাচ বিশ্লেষণ করলে আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি। যার কারণে ম্যাচ হারা। অতিরিক্ত আপসেট এটা আসলে বলব না। আন্তর্জাতিক ম্যাচ ছিল। আপসেট, ভালো করিনি এই কারণেই আরকি।’

কাগজে-কলমে শক্তিমত্তায় জিম্বাবুয়ে থেকে বাংলাদেশ এগিয়ে থাকলেও এমন হারকে অন্যসব ম্যাচের মতোই দেখছেন শান্ত। তার মতে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ। বলেছেন, ‘বেশি বলব না। যেকোনো ম্যাচ হারলেই খারাপ লাগে। অবশ্যই আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খেলতে পারিনি। এটা বিশ্বাস করি। কারণ আমরা এর থেকে ভালো খেলার মতো দল। অনেকবেশি খারাপ লাগছে ব্যাপারটা এমন না। নরমালি ম্যাচ হারলে যেরকম খারাপ লাগে সেরকম লাগছে।’

ব্যাটাররা ভালো না করতে পারলেও বল হাতে মিরাজ ও তাইজুল ভালো করেছেন। ১৭৪ রানের লক্ষ্য দিয়ে জিম্বাবুয়ের ৭ উইকেট তুলে নিয়েছেন দুজনে। তাদের প্রশংসা করতে ভুললেন না শান্ত। বলেছেন, ‘মিরাজ এবং তাইজুল ভাই চেষ্টা করেছে। যেভাবে বল করেছে অবশ্যই কৃতিত্ব দিতে হবে। তবে আমার কাছে মনে হয় যে বোর্ডে যথেষ্ট রান ছিল না।’

ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্স নিয়ে শান্ত বলেছেন, ‘সমস্যা কী আসলে বলা মুশকিল। ব্যাটিং আসলে সফট ডিসমিসাল সবগুলোই। আমার মনে হয় না যে আমরা খুব বেশি ভালো বলে উইকেট দিয়েছি। স্কিলের চেয়ে মেন্টাল বেশি। আমার মনে হয়, এখানে আরও দায়িত্ব নেয়া উচিত ছিল ব্যাটারদের, যারা আমরা সেট হয়ে আউট হয়েছি।’

জিম্বাবুয়ের মুজারাবানি প্রথম ইনিংসে তিন উইকেট এবং দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৬টি। তার প্রশংসা করছেন বাংলাদেশ অধিনায়ক। বলেছেন, অবশ্যই ভালো বল করেছে। (মুজারাবানি) ওর হাইটের একটা বাড়তি সুবিধা তো থাকেই। স্টিল ও ভালো বল করছে, ব্যাটিং ইউনিটে আরেকটু দায়িত্ব নিতে হতো। তার বিপক্ষে আরেকটু ভালো প্ল্যান করা দরকার ছিল। সে তাদের মেইন বোলার ছিল। কীভাবে তার স্পেলগুলো হ্যান্ডেল করতে পারি সেখানে জরুরি ছিল। আমার মনে হয় যেটা আমরা কিছু সময় করেছি, কিন্তু লম্বা সময় করতে পারিনি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুলবাংলাদেশ-জিম্বাবুয়েমিরাজলিড স্পোর্টসশান্তসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

নাইটক্লাবে হাতাহাতি, ইংল্যান্ডের বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডের কী শাস্তি হতে পারে

আগস্ট ৮, ২০২৬

সালমানের বাড়ির নিরাপত্তায় থাকা কনস্টেবলের আকস্মিক মৃত্যু

আগস্ট ৮, ২০২৬

বর্ষায় ত্বকের যত্ন: সুস্থ ও সজীব রাখার সহজ উপায়

আগস্ট ৮, ২০২৬

একা থাকার অভ্যাস কেন জরুরি? নিজের জন্য সময় রাখার ৭ উপকার

আগস্ট ৮, ২০২৬

বিদেশে চাকরির টোপ, পর্তুগালে গিয়ে ‘বিক্রি’ ভারতীয় তরুণী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT