চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টাইগারদের নতুন জার্সি উন্মোচন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩১ অপরাহ্ণ ২৯, ফেব্রুয়ারি ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা নতুন জার্সি পরে উন্মোচন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপের পর স্পন্সর ছাড়া জার্সিতে খেলেছিল বাংলাদেশ। চলতি মাস থেকেই বাংলাদেশ ক্রিকেটের স্পন্সর হয়েছে টেলিকম কোম্পানি রবি। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়েই রবি’র লগো সম্বলিত নতুন জার্সিতে দেখা যাবে টাইগারদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে এক জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে টাইগারদের নতুন জার্সি উন্মোচন করেছে বিসিবি ও স্পন্সর কোম্পানি রবি। । এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও রবি আজিয়াটা লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চলতি বছরের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের জুলাই পর্যন্ত সাড়ে তিন বছরের জন্য বিসিবির সাথে চুক্তিবদ্ধ হয়েছে রবি। পুরুষ ও নারী জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি অনূর্ধ্ব-১৯. বাংলাদেশ-এ নারী ও পুরুষ দলের স্পন্সর থাকবে রবি। অনুষ্ঠানে একটি আকর্ষণীয় ফ্যাশন শো-এর মাধ্যমে নারী ও পুরুষ দলের দলনেতারা টাইগারদের নতুন জার্সি প্রদর্শন করেন।

জাতীয় পুরুষ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, নারী দলের সহ-অধিনায়ক নাহিদা আক্তার ও গতি মানবী মারুফা আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া অনূর্ধ ১৯ পুরুষ দলের অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও সহ-অধিনায়ক আহরার আমিন এবং নারী অনূর্ধ ১৯ দলের রাবেয়া খান ও সুমাইয়া আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিসিবির পরিচালক ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘রবির সাথে এ পার্টনারশিপ নিয়ে বিসিবি অত্যন্ত আনন্দিত। সামনে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে শুরু হতে যাওয়া এ পার্টনারশিপের মাধ্যমে আমাদের জাতীয় দল আরও গৌরবোজ্জ্বল মুহূর্ত আমাদের জন্য বয়ে আনবে বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।’

রবি’র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, “বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে আবারও যুক্ত হতে পেরে আমরা গর্বিত। অতীতে রবি ক্রিকেটের সাথে যুক্ত হয়ে দেশের জয়ে স্মরণীয় যে সাফল্য এসেছে, ভবিষ্যতেও সেই ধারা বজায় থাকবে বলে আশাবাদী। বিশ্বমঞ্চে নিজেদের তুলে ধরে ‘পারবে তুমিও’-এর চেতনাকে ধারণ করে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।”

Reneta

২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত রবি বিসিবির স্পনসর হিসেবে যুক্ত ছিল। এই সময়ের মধ্যে জাতীয় ক্রিকেট দল পাকিস্তান, সাউথ আফ্রিকা এবং ভারতের বিরুদ্ধে ব্যাক টু ব্যাক ওয়ানডে সিরিজ জয়ের স্মরণীয় সাফল্য অর্জন করে। ২০১৬ সালে এশিয়া কাপে রানার্সআপ হয় এবং ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসির একটি বড় ইভেন্টের সেমিফাইনালে জায়গা করে নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আহরারনাহিদাবাংলাদেশবিসিবিমারুফামিরাজরাব্বিলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের পোলট্রি মাংসে নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল

আগস্ট ৬, ২০২৬

দক্ষিণ এশিয়ার অন্যতম স্থিতিশীল মুদ্রা ‘টাকা’

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেপ্তার

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

আগস্ট ৬, ২০২৬

বিশ্বের শীর্ষ ১১ প্রাকৃতিক সৌন্দর্যের দেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT