ক্রিকেট

কয়দিন টিকবে ডারউইন টেস্ট? শান্ত-কামিন্সের দুরকম উত্তর

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে সাক্ষাৎ করছে, বন্ধুত্বপূর্ণ পরিবেশে আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাত পোহালেই দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার মাটিতে আবারও টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। পাঁচ দিনের লড়াই। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ব্যাটারদের জন্য কঠিন পরীক্ষা। সংবাদ সম্মেলনে এ বিষয়ে দুদলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং প্যাট কামিন্স দুরকম উত্তর দিয়েছেন।

বৃহস্পতিবার ডারউইনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় গড়াবে প্রথম টেস্ট। বুধবার প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। এরপর ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসেন কামিন্স এবং শান্ত।

কামিন্সকে প্রশ্ন করা হয় তিন দিনের পরীক্ষা হবে নাকি পাঁচ দিনের পরীক্ষা। অজি অধিনায়ক সোজাসাপ্টা বলেছেন, ‘কে জানে।’

তবে পঞ্চম দিন পর্যন্ত খেলতে চান শান্ত। টাইগার দলনেতা বলেছেন, ‘আমরা পঞ্চম দিন পর্যন্ত খেলতে চাই, সেশন ধরে ধরে এগোতে চাই। খেলা পঞ্চম দিন পর্যন্ত নিয়ে যেতে পারব কিনা, তা নিয়ে আলোচনা সবসময়ই থাকবে। খেলোয়াড় হিসেবে খেলা পঞ্চম দিন পর্যন্ত নিয়ে যেতে চাই।’

বিষয়:অস্ট্রেলিয়া কামিন্স টেস্ট ডারউইন বাংলাদেশ শান্ত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…