অপরাধ

কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর খুন

কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর খুনের ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কিশোর খুনের ঘটনাস্থল, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

কুমিল্লা নগর উদ্যানের পাশে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাহাদাত নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহাদাত স্থানীয় মোগলটুলী এলাকার গাড়িচালক মোহাম্মদ ভুঁইয়ার ছেলে। সে নগর উদ্যানের একটি রাইডের টিকিট কাউন্টারে চাকরি করতো।

শুক্রবার সন্ধ্যায় নগরীর মিশনারী স্কুলের সামনের সড়কে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাইডের টিকেট কাটা নিয়ে বেশ কয়েকজন যুবকের সাথে শাহাদাতের কথা কাটাকাটি হয়। পরে ওই ৫-৬ জন যুবক মিলে তাকে পিটিয়ে উদ্যানের পাশে রাস্তায় নিয়ে আসে। সেখানে হামলাকারীদের ছুরিকাঘাতে শাহাদাত গুরুতর আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, শাহাদাতের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশে সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে। খুনের জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।

বিষয়:কিশোর খুন কুমিল্লা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…