চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্যর মাঝে সাকিবকে খুঁজছেন হাথুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ন ১৯, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বরাবরের মতো বাংলাদেশের পেসাররা লড়ছেন, স্বাগতিক ব্যাটারদের পরীক্ষা নিচ্ছেন। প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়াতে পারফর্ম করার পালা টাইগার ব্যাটারদের। বুধবার ভোরে দ্বিতীয় ওয়ানডেতে নামবে বাংলাদেশ। তার আগে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। বলেছেন, অনুপস্থিত সাকিব আল হাসানকে খুঁজছেন সৌম্য সরকারের মাঝে।

গত পাঁচ ম্যাচ ধরে সৌম্যকে দেখছেন- এমন প্রশ্নে হাথুরুর উত্তর, ‘গত পাঁচ ম্যাচ ধরে নয়, এবার আমি তাকে গত ম্যাচ থেকে দেখছি। জানি না তার সমস্যা কোথায়, ঘরোয়া লিগে রান পাচ্ছে। আমাদের এমন একজনকে প্রয়োজন যে ব্যাট এবং বল করতে পারে। কারণ সাকিব আল হাসান এখানে নেই। সাকিব বাংলাদেশ দলের অন্যতম প্রধান একজন, গত ১৫-১৭ বছর মানুষ তাকে দেখে অভ্যস্ত হয়েছে। সৌম্য কম্বিনেশনের জন্য এবং অলরাউন্ডার হওয়ায় আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’

‘সাকিব যা করে সৌম্য তা করতে পারবে না, তবে আমরা আশা করছি সে বল এবং ব্যাট করতে পারবে। মূলত আমরা এমন একজন অলরাউন্ডার খুঁজছি যে ব্যাট এবং বলে ভূমিকা রাখতে পারবে।’

বুধবার ভোর ৪টায় নেলসনের স্যাক্সটন ওভাল স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে নামবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। প্রথম ম্যাচ জিতে তিন ওয়ানডের সিরিজে ১-০তে এগিয়ে আছে কিউই দল।

ট্যাগ: নিউজিল্যান্ডনেলসনবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসাকিবসৌম্যহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

ডাচদের ১০২ রানে আটকে দিল বাংলাদেশ

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি সংস্কারের ধারক এবং সংস্কারের বাহক: ডা. জাহিদ হোসেন

ফেব্রুয়ারি ১, ২০২৬

অন্যদের চেয়ে ‘ভালো’ খেলেছেন ইয়ামাল

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: সংগৃহীত

আইসিই হেফাজত থেকে ৫ বছরের শিশু ও বাবাকে মুক্তির নির্দেশ মার্কিন বিচারকের

ফেব্রুয়ারি ১, ২০২৬

পাকিস্তানি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে বিতর্ক

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT