চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের আগে ব্যাটিং পজিশন বদলাবেন সাকিব?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৯ ওয়ানডে বিশ্বকাপের আগে ব্যাটিং পজিশন বদল করেছিলেন সাকিব আল হাসান। তাতে মিলেছিল অভাবনীয় সাফল্য। টিম ম্যানেজমেন্টের সঙ্গে চ্যালেঞ্জে জিতে ‘তিন নম্বর’ জায়গাটা নিজের করে নিয়েছিলেন এ অলরাউন্ডার। ইংল্যান্ড বিশ্বকাপে ৬০৬ করা বিধ্বংসী সাকিবকে এবারও দেখতে চাইবেন সবাই।

চার বছর পেরিয়ে আরেকটি বিশ্বকাপের অপেক্ষায় গোটা বিশ্বকাপ। এশিয়া কাপের পরই অক্টোবরে ভারতে বসবে এবারের আসর। রোববার এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা রওনা হবে টিম টাইগার্স। তার আগে শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে ব্যাটিং পজিশন নিয়ে জানতে চাওয়া হলে সাকিব দলের স্বার্থকেই সামনে আনেন।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এরকম অনেক বড় যখন টুর্নামেন্টে আমরা যখন খেলতে যাই, অনেক বেশি নমনীয় থাকার চেষ্টা করি। যেটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। চার বছর আগে যা করেছি, তার মানে এই না যে চার বছর পরেও সেটাই করতে পারব। এগুলো আসলে খুবই কঠিন ব্যাপার। তবে দলের প্রয়োজনে যার যেখানে খেলার প্রয়োজন সে যদি সেখানে সেটা করতে পারে, তবে সেখানে আসলে দলের লাভ হবে। আমি ২০১৯ সালে কত রান করেছি সেটা আসলে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ না। এতে কিছুই আসে যায় করে না। তবে যেকোনো জায়গায় আমি দলের জন্য কিছু করতে পারলে সেটা উপভোগ করি।’

সবশেষ আফগানিস্তানের বিপক্ষে সিরিজে চার নম্বরে ব্যাট করেছেন সাকিব। তিন নম্বর জায়গাটি এখন নাজমুল হোসেন শান্তর। এ বাঁহাতি রয়েছেন দারুণ ফর্মে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ-২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩টিম টাইগার্সলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফরের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে: গ্লোবাল টাইমস

জুন ৩০, ২০২৬

জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফ ধৌত করলেন প্রিন্স সৌদ

জুন ৩০, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

জুন ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যালস কারখানায় আগুন, আহত অন্তত ২০

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT