চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের বদলি ‘বিশ্বকাপজয়ী’ হাসান মুরাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৮ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার হাসান মুরাদ ও সাকিব আল হাসান শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে বাংলাদেশে আসার ইচ্ছা জানিয়ে রাখা সাকিব আল হাসানের আপাতত দেশে আসা হচ্ছে না। মিরপুরে খেলার উদ্দেশে মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়ে দুবাই পর্যন্ত আসলেও দেশমুখী উড়োজাহাজে চড়া হয়নি মহাতারকা অলরাউন্ডারের। সাকিবকে রেখেই সাউথ আফ্রিকা সিরিজের প্রথম টেস্টের দল দিয়েছিল বিসিবি। শুক্রবার তার বদলি হিসেবে যুব বিশ্বকাপজয়ী বাঁহাতি স্পিনার হাসান মুরাদকে দলে নিয়েছেন নির্বাচকরা।

জাতীয় দলে এখনও অভিষেক না হওয়া ২৩ বর্ষী হাসান মুরাদ বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেটে মহা-সাফল্য পাওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য। বাঁহাতি স্পিনে রেখেছিলেন ভূমিকা।

বিসিবির নির্বাচক কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, ‘আমরা জেনেছি যে সাকিবকে প্রথম টেস্টে পাওয়া যাবে না। তিনি টেস্ট ক্যারিয়ারের শেষের দিকে। কিন্তু তার অভিজ্ঞতার সাথে সাথে, আমাদের কাছে এখনও ব্যাট এবং বল উভয়েই সেই সামর্থ্যবান কেউ নেই তার জায়গা নেয়ার জন্য।’

Banglabid

‘হাসান মুরাদ ফার্স্ট ক্লাস ক্রিকেটে ক্রমাগত পারফর্ম করে চলেছে এবং আমাদের পর্যবেক্ষণে ছিল। সে আমাদের বোলিংয়ে ভারসাম্য বজায় রাখবে, বিশেষ করে ঘরের কন্ডিশনে। আমরা বিশ্বাস করি তার এই পর্যায়ে বোলিং করার ক্ষমতা আছে।’

হাসান মুরাদের ২০২১ সালে ফার্স্ট ক্লাস ক্রিকেটে অভিষেক, ৩০ ম্যাচে ১৩৬ উইকেট শিকার করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফবাংলাদেশমুরাদলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছাত্র বিক্ষোভের মুখে পাকিস্তানে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

পরবর্তী

হান কাং’এর লেখা ব্যবহার করলেও দেয়া হয়নি রয়্যালিটি

পরবর্তী
অবসন্ন মহিলা চিন্তিত, কাজের চাপের মধ্যে মনোযোগ হারাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হান কাং’এর লেখা ব্যবহার করলেও দেয়া হয়নি রয়্যালিটি

বাংলাদেশের শিক্ষাবিষয়ক আলোচনা সভা, শিক্ষার উন্নয়নে স্থায়ী শিক্ষা কমিশনের দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার উন্নয়নে স্থায়ী শিক্ষা কমিশন গঠনের দাবি

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT