চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বাংলায় কোনো সিনেমা এতো বড় ক্যানভাসে হয়নি

নাহিয়ান ইমন নাহিয়ান ইমন
৪:৪২ অপরাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০২৪
বিনোদন
A A
দুই বাংলার সিনেমার বড় ক্যানভাসের দৃশ্য, দর্শক ও অভিনেতাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘বাংলা সিনেমা বিশ্বজয় করবে’- এমনটা আশা করতেন সিনেমা সংশ্লিষ্টরা। গেল বছর সেই আশার কিছুটা হলেও প্রতিফলন ঘটিয়েছে ‘প্রিয়তমা’। বাংলাদেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, ইতালি, অস্ট্রেলিয়া থেকে অভাবনীয় সাফল্য পায় সুপারস্টার শাকিব খানের সাড়া জাগানো এ সিনেমাটি।

সেই সাফল্যে ভর করে ‘প্রিয়তমা’কে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ নিয়ে ‘রাজকুমার’ নির্মিত হচ্ছে। আরশাদ আদনানের প্রযোজনায় শাকিবের এই সিনেমার শুটিং চলছে মার্কিন মুলুকের বিভিন্ন স্টেটে। ‘রাজকুমার’ সংশ্লিষ্টরা বলছেন, দুই বাংলায় এমন বড় আয়োজনের সিনেমা আগে হয়নি।

আমেরিকায় বড় আয়োজনে চলছে ‘রাজকুমার’ এর শুটিং

যুক্তরাষ্ট্রে শুটিংয়ের আগে মার্কিন আর্টিস্টদের চেন্নাইতে নেয়া হয়েছিল। যে বাজট শুধু এর অ্যাকশনে ব্যয় হয়েছে এতে সম্প্রতি গতানুগতিক অন্যান্য বাংলা সিনেমার চেয়ে বেশি বাজেট ব্যয় হয়েছে বলে জানান হিমেল। এবার বলিউডের নামী কোরিওগ্রাফার আদিল শেখকে আমেরিকায় নেয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের চোখ ধাঁধানো সব লোকেশনে গান, চেজিং উঠে আসবে সিনেমায়।

সবকিছু মিলিয়ে আসন্ন রোজার ঈদে ‘রাজকুমার’ বাংলা সিনেমাকে বিশ্বের কাছে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে মনে করেন হিমেল আশরাফ।

তিনি বলেন, আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনালভাবে শুটিং করছি। কোথাও কোনো ছাড় থাকছে না। আগে দেখেছি আমেরিকায় কেউ শুটিং করলে পরিচিতজনদের অফিস, গাড়ি-বাসা ম্যানেজ করে শুটিং করেন। কিন্তু আমরা পারফেক্টলি আমেরিকান ক্রু, শুটিং জোন রেন্ট নিয়ে শুটিং করছি।

এভাবে আমেরিকায় বিভিন্ন রাজ্যে ১৮দিন শুটিং হবে। পরিচালক হিমেল আশরাফের ভাষায়, ইটস নট অ্যা ম্যাটার অব জোকস! একজন সুপারস্টারকে নিয়ে ওয়ার্ল্ডের ফার্স্ট কান্ট্রিতে ১৮ দিন প্রোপার ওয়ে-তে সিনেমার শুটিং করা চারটে খানি কথা নয়! বাংলাদেশে যে আয়োজনে শুটিং করেছি আমেরিকাতেও লাইট-ক্যামেরা এবং ইকুইপমেন্ট নিয়ে শুটিং করছি। এগুলো সিনেমা রিলিজের পরে ‘বিহাইন্ড দ্য সিন’ হিসেবে প্রকাশ করা হবে।

Reneta

শুটিংয়ে মাঝেমধ্যে হাড় কাঁপানো শীতের কবলে পড়তে হচ্ছে। আবহাওয়ায় কিছুটা বেগ পেতে হচ্ছে উল্লেখ করে হিমেল বলেন, মাইনাস ৫ ডিগ্রি তাপমাত্রাতেও শুটিং হয়েছে। স্ক্রিনে এগুলো বোঝা যাবে না। একটি দৃশ্যের পরে আমরা ব্রেক নিচ্ছি, হিটারের তাপে চাঙ্গা হচ্ছি। পাঁচ বছর আগে যখন প্রথম নিউ ইয়র্ক এসেছিলাম পেশাগত কারণে প্রচুর জায়গায় ঘোরা হয়েছে। এই শহরটা খুব ভালোভাবে চিনি। বাকিটা দর্শক সিনেমায় দেখতে পারবে।

চ্যানেল আই অনলাইন এর ছবি, চারজন মানুষ সুন্দর পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ
প্রযোজক আরশাদ আদনান ও পরিচালক হিমেল আশরাফের সাথে ‘রাজকুমার’ এর দুই তারকা

যুক্তরাষ্ট্রে ব্যয়বহুল শুটিংয়ে এই অসাধ্য সাধন হচ্ছে প্রযোজক আরশাদ আদনানের কারণে। এমনটা উল্লেখ করে হিমেল বলেন, আদনান ভাই যেভাবে সাপোর্ট দিচ্ছেন বাংলাদেশের কোনো প্রযোজক এমন আয়োজনে আমেরিকায় শুটিং করার সাহস পাবে না! শাকিব ভাইও অনেক কষ্ট করছেন। আমরা ক্যামেরার পিছনে পুরো শরীর মোটা শীতের কাপড় ঢাকা থাকলেও ক্যামেরার সামনে শাকিব ভাইকে সাবলীল থাকতে হচ্ছে। এমনও হয়েছে উনি ঠাণ্ডায় জমে যাচ্ছেন, তার চোখ লাল হয়ে স্কিন ফেটে যাওয়ার মতো অবস্থা। আবহাওয়ার সঙ্গে যুদ্ধ করে শুটিং করাটা তাকে বেশি ফেইস করতে হচ্ছে।

“শাকিব ভাই বুঝতে পারছেন ‘রাজকুমার’ ভালো সিনেমা হচ্ছে। এ কারণে তিনি যেখানে যেমন চাচ্ছি সেখানে তিনি নিজেকে উজাড় করে দিচ্ছেন।”-বলছিলেন হিমেল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাদ আদনাননিউ ইয়র্করাজকুমারলিড বিনোদনশাকিব খানসিনেমাহিমেল আশরাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে সারা দেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান: রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নানা কর্মসূচি পালন

জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন

আগস্ট ৫, ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT