চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তুফান’ উন্মাদনা চরমে, অগ্রিম টিকেট বিক্রি শুরু

'তুফান' দিয়ে শাকিবের অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়া সময়ের অপেক্ষা মাত্র!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ০৯, জুন ২০২৪
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে এক ব্যক্তি ও এক দল মানুষ ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে বাসে-ট্রেনে চড়ে ঘুরমুখী মানুষের ঘরে ফেরার তাড়া থাকে। দুই সপ্তাহ আগে ছাড়া হয় অগ্রিম টিকেট। শাকিব খানের সিনেমার ক্ষেত্রে এ রীতি শুরু হয়েছে! রোজার ঈদে তার ‘রাজকুমার’ মুক্তির আগে অগ্রিম টিকেট বিক্রির চিত্র দেখা গিয়েছিল। আসন্ন ঈদুল আযহাতে মুক্তির লক্ষ্যে প্রস্তুত এই সুপারস্টারের ছবি ‘তুফান’। মুক্তির ১০দিন আগে এর অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে; প্রথম কয়েকদিনের ৪০ শতাংশ বিক্রিও হয়ে গেছে।

চ্যানেল আই অনলাইনকে খবরটি জানিয়েছে সিরাজগঞ্জের রুটস সিনেক্লাবের চেয়ারম্যান সামিনা ইসলাম বলেন, সিনেমা মুক্তি পাবে নিশ্চিত হয়ে রুটস সিনেক্লাব থেকে প্রথম অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়। এই উদ্যোগ বাংলাদেশে আমরাই প্রথম নিয়েছি। এতে করে দেখলাম সিনেমার প্রমোশন ভালো হয়। এবার ‘কালেকটেবল ক্লথ টিকেট’ নামে ঈদের দিনের টিকেটও রেখেছি। যেখানে পরিচালক রাফীর স্বাক্ষর থাকছে। ঈদের দিনে যারা এই টিকেট সংগ্রহ করছেন, তারা পরবর্তীতে রাফী এই সিনেমা হল ভিজিটে এলে তার সঙ্গে দেখা করে আড্ডা দেয়ার সুযোগ পাবেন।

দুটি নারী দর্শক সিনেমার পোস্টার দেখছেন, একজন টিকেট ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

Banglabid

তিনি আরও বলেন, ‘তুফান’ নিয়ে দর্শকদের অনেক বেশি আগ্রহ দেখা গেছে। দর্শক চাহিদার কারণে ঈদের দিন ও তারপরের দিনগুলোর ৪০ শতাংশ টিকেট বিক্রি হয়ে গেছে। সিনেমার প্রচারে সোশ্যাল মিডিয়া এখন অনেক বেশি ভূমিকা রাখে। তুফান নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে। সেইদিক বিবেচনা করে বলা যায় এ ছবি অনেক ভালো সুফল বয়ে আনবে। আমরা শুরু থেকে ‘তুফান’ নিয়ে আশাবাদী।

নারায়ণগঞ্জের শীতাতপ নিয়ন্ত্রিত মিনিপ্লেক্স সিনেস্কোপেও শুরু হয়েছে ‘তুফান’ এর অগ্রিম টিকেট বিক্রি। হল সংশ্লিষ্টরা জানিয়েছেন, তুফান মুক্তির খবরে নিয়মিত দর্শক ছাড়াও সিনেস্কোপে অনিয়মিত প্রচুর দর্শকরা খোঁজ নিচ্ছেন। এরইমধ্যে প্রথম দিনের টিকেট বিক্রি শুরু হয়েছে৷

পরিচালক রায়হান রাফী বলেন, দর্শক চাহিদাকে মাথায় রেখে এই টিকেট ছাড়া হয়েছে। সিনেপ্লেক্স, ব্লকবাস্টার, লায়নসহ অন্যান্য থিয়েটারগুলোতেও আশা করছি দু-একদিনের মধ্যেই অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে এবং  ঈদের দিন থেকে ‘তুফান’ দেখার ধুম পড়ে যাবে।

Reneta

এর আগে শাকিব খানের টিজার ও দুটি গান প্রকাশের পর দুইবাংলা জুড়ে শোরগোল। যেখানে নতুন শাকিবকে আবিষ্কার করেন দর্শকরা। এর পর থেকে সোশ্যাল মিডিয়া তুফানময়; দর্শকরা বলছেন, ‘তুফান’ দিয়ে শাকিব খানের অনন্য উচ্চতায় পৌঁছে যাওয়া মাত্র সময়ের অপেক্ষা!

টপান সিনেমার বিভিন্ন পোস্টার, মূল চরিত্রের ছবি ও লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আনকাট সেন্সর পাওয়া তুফানে আরও অভিনয় করেছেন মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত। ক্যামিও দিয়েছেন চঞ্চল চৌধুরী। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ ছবিতে শাকিব খান একজন গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদুল আযহাতুফান সিনেমার নিউজরায়হান রাফীরুটস সিনেক্লাবলিড বিনোদনশাকিব খানসিনেমার অগ্রিম টিকেটসুপারস্টার শাকিব খান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বলিউডে পা রাখছেন শ্রীলীলা, সঙ্গী সাইফপুত্র ইব্রাহিম

পরবর্তী

বলিউডের নামি নায়িকা, চেনা যায় ছবির এই ক্ষুদে কে?

পরবর্তী
ছোট মেয়ে হাসিমুখে দাঁড়িয়ে, পটভূমিতে ফুলের নকশা. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডের নামি নায়িকা, চেনা যায় ছবির এই ক্ষুদে কে?

বাংলাদেশি ফুটবল খেলোয়াড়ের ছবি, পরিধান করেছেন জাতীয় দলের জার্সি. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্য পূরণে অবিচল বাংলাদেশ: বিশ্বনাথ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬

”যুদ্ধের কারণে জ্বালানি ও এলএনজি সংকট”

আগস্ট ২৩, ২০২৬
ছবি: রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও ছেলে–মেয়ে (সংগৃহীত)।

একটি গামছা, চারটি মরদেহ: রংপুরে ৪ হত্যার রহস্যে যা বলছে পুলিশ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: স্থানীয় সরকার,  পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান (সংগৃহীত)।

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকারমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT