চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডেও শাকিবের বাজিমাত, প্রথম সপ্তাহে ‘প্রিয়তমা’র আয় ৩৫ লাখ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ২৯, আগস্ট ২০২৩
বিনোদন
A A

দেশের দর্শকদের কাছে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘প্রিয়তমা’। মুক্তির নবম সপ্তাহেও সিঙ্গেল ও মাল্টিপ্লেক্স মিলিয়ে ১৯টি থিয়েটারে চলছে। পাশাপাশি আমেরিকা, কানাডাতেও বাংলা ছবির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা হওয়ার গৌরব অর্জন করেছে। চতুর্থ সপ্তাহে চলছে অস্ট্রেলিয়াতেও। হিমেল আশরাফ পরিচালিত এই ছবি দিয়ে এবার ইংল্যান্ডেও বাজিমাত করেছেন ঢাকাই ‘রাজকুমার’ শাকিব খান।

সেখানে প্রথম সপ্তাহে বক্স অফিসে গ্রস কালেকশন করেছে ২৪, ৯৮৭ ব্রিটিশ পাউন্ড, যা বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ লাখ টাকা। তথ্যটি জানিয়েছেন ইংল্যান্ডে প্রিয়তমার পরিবেশক রন্টি চৌধুরী। বাংলাদেশ সময় সোমবার রাতে এক ভিডিও বার্তায় তিনি জানান, প্রথম সপ্তাহে এখনকার ১৪টি হলে অফিশিয়াল রিলিজ করা হয়েছিল। প্রথমদিনেই সিনেওয়ার্ল্ড শো বাড়িয়ে দেয়। প্রথম সপ্তাহে যে ব্যবসা করেছে তা সত্যিই আশাব্যঞ্জক।

১৮ আগস্ট ইংল্যান্ডে ‘প্রিয়তমা’ মুক্তি পায়। পরিবেশক জানান, এই সময়ে হলিউডের বড় বড় সিনেমার পাশাপাশি জেলার, গদর ২, ওমজি ২-এর মতো আরও ছয়টি রিলিজ পায়। তাই প্রিয়তমাকে খুব কঠিন প্রতিযোগিতা করতে হয়েছে। প্রথম সপ্তাহে একটা বাংলা সিনেমা বিদেশের মাটিতে এই ব্যবসা করা অনেক বড় ব্যাপার। শাকিব খানের প্রথম কোনো সিনেমা এখানে মুক্তির মাধ্যমে প্রথম সপ্তাহে ৩৫ লাখ টাকা ব্যবসা হওয়াও বড় ব্যাপার।

বাংলা ছবি হিসেবে ‘হাওয়া’ ভালো চলেছিল। রন্টি চৌধুরী বলেন, প্রিয়তমাও বেশি পিছিয়ে নেই। ইতোমধ্যে দ্বিতীয় অবস্থানে আছে শাকিব খানের এই ছবি। প্রথম সপ্তাহে ভালো চলায় দ্বিতীয় সপ্তাহে ৫০০ সিটের থিয়েটার দিয়ে আরও বেশি শো নিয়ে তিনটি লোকেশনে ‘প্রিয়তমা’ চলছে। বাংলাদেশের সিনেমার জন্য বিশ্ব মার্কেটে এটি অনেক সুসংবাদ। মানসম্মত ভালো মানের সিনেমা হলে দর্শক আগামীতেও বিদেশে উপভোগ করবেন।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সর্বাধিক গ্রস সেল ৩৭ কোটি ব্যবসা করা ছবি ‘প্রিয়তমা’। আরশাদ আদনানের প্রযোজনায় শাকিব খান ছাড়াও এতে আরও অভিনয় করেন শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ইধিকা পাল, সহীদ উন নবী, কাজী হায়াৎ, এলিনা শাম্মী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডপ্রিয়তমালন্ডনলিড বিনোদনশাকিব খানহিমেল আশরাফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘ইলন মাস্ক থেকে সুন্দর পিচাই’ শীর্ষ সিইওরা সব একই ইভেন্টে

পরবর্তী

ময়দা চুরির অভিযোগে কিশোরকে নির্যাতনের ভিডিও ভাইরাল

পরবর্তী

ময়দা চুরির অভিযোগে কিশোরকে নির্যাতনের ভিডিও ভাইরাল

আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের সভাপতিকে জার্সি উপহার জামালের

সর্বশেষ

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

জুলাই ২০, ২০২৬

‘আই-স্ক্রিনে’ বিশ্বকাপ সমাপনী ও ‘হাফ টাইম শো’

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ে তারকাদের বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ

জুলাই ২০, ২০২৬

বন্যার ক্ষতচিহ্ন ভরা বান্দরবানের ফসলের মাঠ

জুলাই ২০, ২০২৬

স্পেনের উদযাপনে দাঁড়িয়ে থাকলেন ট্রাম্প, টেনে সরাতে পারলেন না ইনফান্তিনো

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT