চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিবের সদস্যপদ বাতিলের খবরটি ‘পুরোপুরি ভিত্তিহীন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২২
বিনোদন
A A

চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি থেকে চিত্রনায়ক ও প্রযোজক শাকিব খানের ‘সদস্যপদ ও ভোটাধিকার বাতিল হয়েছে’ বলে খবর ছড়িয়েছে। তবে এই খবরটিকে ‘পুরোপুরি ভিত্তিহীন’ বলে পরিষ্কারভাবে জানিয়েছেন সমিতির অফিস সেক্রেটারি সোমেন্দ্র চন্দ্র রায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যানেল আই অনলাইনকে তিনি জানান, ‘এই ধরনের কিছুই হয়নি। শাকিব খান চলচ্চিত্রের প্রথমসারির একজন প্রযোজক। নিয়মিত চাঁদাসহ সবকিছু মেনেই ছবি বানান। তাই তার সদস্যপদ কিংবা ভোটাধিকার বাতিলের প্রশ্নই আসে না।’

তিনি আরও বলেন, প্রযোজক সমিতি এখনও প্রশাসনের নিয়ন্ত্রণে। প্রশাসনিকভাবে শাকিব খানের সদস্য বাতিলের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

খোঁজ নিয়ে জানা যায়, আগামী ২১ মে প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন ঘিরে ভোটার তালিকা হালনাগাদের কাজ চলছে। যেসব প্রযোজক চাঁদা, ট্রেড লাইসেন্স, আয়করসহ অন্যান্য কাগজপত্র জমা দেয়নি তাদেরকে অবহিত করা হচ্ছে।

সোমেন্দ্র চন্দ্র রায় বলেন, গত কয়েকমাস যাবত শাকিব খান দেশের বাইরে আছেন। তবে তিনি নিয়মিত চাঁদা পরিশোধ করেন। কিন্তু তার আয়করের কাগজটি এখনও আমরা হাতে পাইনি। আয়করের কাগজটি না থাকলে ভোটার তালিকায় নাম ওঠে না।

‘শাকিব খানের প্রডাকশন হাউস এসকে ফিল্মস বরাবর আয়কর কাগজ জমা দেয়ার জন্য জানিয়েছি। আপিল আবেদনের মাধ্যমে ৩১ মার্চের মাধ্যমে আয়কর জমা দিতে পারবেন। এটা কোনো সমস্যাই না। সদস্যপদ বাতিলের প্রশ্নই আসে না।’

Reneta

তাহলে সদস্যপদ বাতিলের কথা কেন উঠছে জানতে চাইলে সোমেন্দ্র চন্দ্র রায় বলেন, একই প্রশ্ন তো আমারও। সদস্যপদ কেন বাতিল হবে? কেউ যদি সদস্যপদ বাতিলের খবর ছড়িয়ে থাকে তবে সেটার কোনো ভিত্তি নেই, অথবা বিভ্রান্ত ছড়ানোর জন্য করেছে। ৩১ মার্চের আগে আবেদনের মাধ্যমে আয়কর কাগজ জমা দিলেই সবকিছু ঠিক হয়ে যাবে। আর কোনো অসুবিধা নেই।

বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকায় যোগাযোগ করেও এ ব্যাপারে শাকিব খানের কোনো মন্তব্য কোনো পাওয়া যায়নি।

তবে তার প্রডাকশন হাউজ এসকে ফিল্মস থেকে জানানো হয়, গত সপ্তাহে চাঁদাসহ অন্যান্য কাগজপত্র জমা দেয়া হয়েছে। তখন প্রযোজক সমিতি থেকে আয়করের কাগজের ব্যাপারে কিছু জানানো হয়নি। বৃহস্পতিবার সমিতি থেকে আয়কর কাগজটি জমা দেয়ার জন্য জানানো হয়। আগামী কর্মদিবসে এই কাগজটি জমা দেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়করচাঁদাচিত্রনায়কট্রেড লাইসেন্সপ্রযোজকবাতিললিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

মাইলস-ওয়ারফেজসহ ‘কনসার্ট ফর ডেমোক্রেসি’ মাতাবেন যারা

আগস্ট ৩, ২০২৬

মহাকাশে ধান চাষে সাফল্য চীনা নভোচারীদের

আগস্ট ৩, ২০২৬
পুরস্কারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে ওয়ালটন হাই-টেকের এমডি এস এম মাহবুবুল আলম

বিক্রয় ও মুনাফায় অবদানের স্বীকৃতি, ২৪ কর্মকর্তাকে পুরস্কৃত করল ওয়ালটন

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ‘বর্ষা বিপ্লবের গান’, আর্টসেল-শিরোনামহীনসহ যারা গাইবেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি’ উপলক্ষে আলোচনা সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

‘এত রক্ত ও বিসর্জনের পর অর্জিত গণতন্ত্র ও সংসদই হওয়া উচিত রাজনীতির কেন্দ্রবিন্দু’

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT