চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন ফরম্যাটেই সাকিবকে অধিনায়ক রাখতে চায় বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ্বকাপের আগে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল সরে দাঁড়ানোয় তিন ফরম্যাটেই অধিনায়ক বনে যান সাকিব আল হাসান। এক সাক্ষাৎকারে বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছিলেন দায়িত্ব নিতে চাননি, দেশের কথা ভেবে পিছপাও হতে পারেননি। তবে যাই হোক, বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়ার কথা জোর দিয়েই বলেছিলেন।

বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে একমাস আগে। অথচ এ বিষয়ে মুখ খোলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব বলেছেন, আগামীতে জাতীয় দলের প্রতিই বেশি মনোযোগী হবেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নয়। সাকিবের এমন মনোভাবে আশ্বস্ত হতে পেরেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার মিরপুরে বিসিবি কার্যালয়ে জাতীয় দল পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমে জানান, সাকিবকেই সব ফরম্যাটে দীর্ঘমেয়াদে নেতৃত্ব দিতে চান।

‘মিডিয়াতে তার(সাকিব) স্টেটমেন্টটা দেখেছি। অবশ্যই এটা আনন্দের ব্যাপার, এখন দেশের ক্রিকেটের উপর বেশি ফোকাস করবে বাইরের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে। এটা আমাদের জন্য বড় একটা স্বস্তিদায়ক খবর। আমরা চাই সাকিব আমাদের এখানে যতগুলো ফরম্যাট আছে, যাতে আমাদের দেশের জন্য খেলে, এটাই আমাদের কামনা। তিন ফরম্যাটেই আমরা অধিনায়ক হিসেবে আরও বেশি সময় দেখতে চাই।’

সাকিব চোটের কারণে খেলার বাইরে থাকায় নাজমুল হোসেন শান্ত ভারপ্রাপ্ত হিসেবে তিন ফরম্যাটেই দায়িত্ব পালন করছেন। জালাল ইউনুস জানালেন মূল অধিনায়ক সাকিবই থাকবেন।

‘স্টিল সে আমাদের অধিনায়ক। এখন আমরা শান্তকেই দিয়েছি। শান্তকে আমরা বলেছি যে, সামনে দুইটা সিরিজ আছে নিউজিল্যান্ডের সঙ্গে, যার জন্য তাকে আমরা অধিনায়কত্ব দিয়েছি। আপনারা জানেন, সাকিবকে একটা লম্বা সময়ের জন্যই অধিনায়ক দেয়া হয়েছে। সব ফরম্যাটেই সে আমাদের অধিনায়ক। সামনেও সব ফরম্যাটেই অধিনায়ক থাকবে কিনা এরকম প্রশ্ন কিন্তু এখনও ওঠেনি। আমরা চাই সেই অধিনায়ক থাকুক।’

বিসিবি পরিচালক আরও বলেছেন, ‘এমন একটা সময় আসবে যখন অবশ্যই সাকিব আর খেলা চালিয়ে যাবে না। হয়ত কোনো ফরম্যাটে খেলা কমিয়ে দিবে। তখন আমরা যাদের সম্ভাব্য ক্যাপ্টেন বলি, তাদের মধ্যে শান্ত-মিরাজ আছে। বোর্ডের কাছে মনে হয় তাদের দুজনেরই বাংলাদেশকে সামনে থেকে লিড করার মতো সক্ষমতা আছে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩তামিমনাজমুল হাসানবাংলাদেশবিসিবিলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT