চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মানুষের জন্য এখনও রাজনীতি করতে চান সাকিব

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০১ পূর্বাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান সাক্ষাৎকারে হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালে সবশেষ দেশের জার্সিতে খেলেছেন সাকিব আল হাসান। লাল-সবুজের জার্সিতে আবারও মাঠে নামার ইচ্ছে লালন করছেন। ফিট থাকতে খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, আবুধাবি টি-টেন বা আইএল টি-টুয়েন্টির মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শেষের দিকে হলেও দেশ ও দেশের মানুষের জন্য রাজনীতি চালিয়ে যেতে চান তিনি। বিয়ার্ড বিফোর উইকেট পডকাস্টে নানা বিষয়ের সাথে রাজনীতির কথাও বলেছেন ৩৮ বর্ষী কিংবদন্তি।

এখনও আনুষ্ঠানিকভাবে কোন ফরম্যাট থেকেই অবসর নেননি, মনে করিয়ে দিয়ে সাকিব বলেছেন- দেশে ফিরে খেলতে চান বিদায়ী সিরিজ। এরপর পুরো মনোযোগ দেবেন রাজনীতিতে। গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মাগুরা থেকে। সরকার পতনের পর দেশেই ফেরা হয়নি সাবেক অধিনায়কের, আগামীতে ফিরে রাজনীতি চালিয়ে যেতে চান।

বলেছেন, ‘আমার মনে হয়, ক্রিকেট ক্যারিয়ারের অংশ প্রায় শেষ করে ফেলেছি। হয়তো রাজনীতির অংশ এখনও বাকি আছে। এটা এমন কিছু যা আমি বাংলাদেশের মানুষ ও মাগুরাবাসীর জন্য করতে চাই। এটা ছিল আমার ইচ্ছা, যা এখনও আছে। দেখা যাক, আল্লাহ আমাকে কোথায় নিয়ে যান।’

Banglabid

গতবছর ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে সাকিব। গতবছর কানপুরে ভারত সিরিজে খেলছেন। দেশের মাটিতে সাউথ আফ্রিকা সিরিজে খেলে টেস্ট থেকে অবসর নিতে চেয়েছিলেন। যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসেও দেশে ফেরা হয়নি তখন। এখনও অবশ্য দেশের জার্সিতে খেলতে মুখিয়ে আছেন তিনি। অবসর নিতে চান দেশের মাটিতে খেলে।

পতিত দ্বাদশ সংসদ নির্বাচনে এমপি হয়ে সংসদে গিয়েছিলেন সাকিব। ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর আন্দোলন দমাতে গুলির ঘটনায় শীর্ষ অনেক নেতার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, হত্যা মামলা হয়েছে সাকিবের নামেও।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগদুবাইবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ভাই বন্ধু , ভাই শত্রু

আগস্ট ৮, ২০২৬

আসলেই পাকিস্তানের নিষিদ্ধ টিটিপি নেটওয়ার্কে বাংলাদেশি তরুণরা?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘হাসিনা কার্ড খেলবেন আবার বাংলাদেশের বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীত’

আগস্ট ৮, ২০২৬

রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার

আগস্ট ৮, ২০২৬

বাবা হারালেন মেসি

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT