চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও বিবর্ণ সাকিব, দল জিতেছে ৬ উইকেটে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৬ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বিরক্ত সাকিব আল হাসান, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে ব্যাটে-বলে বিবর্ণ ছিলেন সাকিব আল হাসান। দল হেরেছিল ৬ উইকেটে। দ্বিতীয় ম্যাচে জয়ের মুখ দেখেছে সাকিবদের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। বাংলাদেশের কিংবদন্তি অলরাউন্ডার ব্যাটে-বলে ভালো কিছু করতে না পারলেও ৬ উইকেটের জয় পেয়েছে দল।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে রোববার টসে জিতে বার্বাডোজ রয়্যালসকে আগে ব্যাটিংয়ে পাঠান অ্যান্টিগা অধিনায়ক ইমাদ ওয়াসিম। ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে রোভম্যান পাওয়েলের দল। তাড়ায় নেমে দুই বল ও ৬ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় সাকিবদের অ্যান্টিগা।

বার্বাডোজের হয়ে ফিফটি করেন ওপেনার কুইন্টন ডি কক ও অধিনায়ক পাওয়েল। ৪৫ বলে ৫৭ রান (৫ চার ও এক ছক্কা) ডি কক আর পাওয়েল খেলেন ২৪ বলে ৫১ রানের (৩ চার ৫ ছক্কা) ঝড়ো ইনিংস।

ইনিংসের একেবারে শেষভাগে বোলিংয়ে আনা হয় সাকিবকে। গত ম্যাচের মতো করেছেন কেবল এক ওভার। ১৪ রান দিয়েছেন ৩৮ বর্ষী অলরাউন্ডার। কোন উইকেট তুলে নিতে পারেননি।

ব্যাটিংয়ে নেমেও সুবিধা করতে পারেননি সাকিব। ৪ নম্বরে নেমে করেছেন ১৩ বলে ১৩ রান। একটি চার মেরেছেন। সাজঘরের পথ ধরেন মুজিবের বলে পাওয়েলের হাতে ক্যাচ দিয়ে।

শেষপর্যন্ত কারিমা গোরের অপরাজিত ৬৪ রানে ভর করে ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে সাকিবদের অ্যান্টিগা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টিগাক্যারিবিয়ান প্রিমিয়ার লিগবারবাডোজবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

‘জান দেব, জুলাই দেব না’ শীর্ষক সভায় যা বললেন নেতারা

আগস্ট ২, ২০২৬

আগামী বছর থেকেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে ভর্তি শুরু: মির্জা ফখরুল

আগস্ট ২, ২০২৬

প্রেসিডেন্টস কাপ আর্চারিতে বাংলাদেশ-মালয়েশিয়া জুটির স্বর্ণ জয়

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় বৃত্তাকার নৌপথ চালুর পরিকল্পনা, দূষণের উৎস বন্ধে উদ্যোগ

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরদের দিয়ে খুন করাচ্ছে ইউরোপের অপরাধচক্র, নিয়োগ সোশ্যাল মিডিয়ায়

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT