বিনোদন

শাকিব-বুবলীর ছেলের বয়স আড়াই বছর, নাম শেহজাদ খান

আড়াই বছর আগেই বাবা-মা হয়েছেন শাকিব-বুবলী, ছেলের নাম শেহজাদ খান

শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান, আড়াই বছর বয়স, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব-বুবলীর ছেলে শেহজাদ খান, আড়াই বছর বয়স, মা-বাবার সাথে হাসিমুখে ছবি. Channel i News – চ্যানেল আই নিউজ

নায়ক শাকিব খান ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবনের বিভিন্ন গুঞ্জন প্রকাশ্যে এসেছে। তাদের পারিবারিক সূত্রে জানা যায়, আরও আড়াই বছর আগেই মা-বাবা হয়েছেন এই তারকা জুটি। তাদের পুত্র সন্তানের বয়স আড়াই বছর!

তাদের ঘনিষ্ট সূত্র জানায়, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। ছেলের নাম রেখেছেন শেহজাদ খান।

বেশকিছু দিন ধরে শাকিবের সাথে বুবলীর ব্যক্তিগত জীবনে প্রেমের গুঞ্জন শোনা যায়। এরই মধ্যে গত ২৭ সেপ্টেম্বর বুবলী তার ভেরিফায়েড ফেসবুক পেজে বেবি বাম্পের দুটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘মি উইথ মাই লাইফ, থ্রো ব্যাক আমেরিকা’।

এরপরই রহস্য দানা বাঁধতে থাকে। সবাই বলাবলি করতে শুরু করেন, তাহলে কি বুবলী সত্যিই মা হয়েছেন? অবশেষে সামনে এলো সন্তানের ছবি।

দ্রুতই শাকিব খান ও বুবলী তাদের অবস্থান পরিস্কার করতে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

বিষয়:বুবলী শাকিব শাকিব খান শেহজাদ খান সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…