চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে জায়গায় সাকিব-পরী সমান সমান!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৩
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে দুইজন ব্যক্তি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে এখন সবচেয়ে বেশি ফলোয়ার্স নায়িকা পরীমনির। সম্প্রতি তিনি ক্রিকেটার সাকিব আল হাসানকে পিছনে ফেলে শীর্ষে উঠেছেন। এত দিন সাকিবের ফেসবুক অনুসারী ১৬ মিলিয়ন (১ কোটি ৬০ লাখ) ছিল। কিন্তু বুধবার থেকে একই পরিমাণ অনুসারী পরীমনিরও।

দুজনের ফেসবুক পেজ ঘেঁটে দেখা যায়, তারা ফেসবুক অনুসারীর দিক থেকে সমান সমান। ১৬ মিলিয়ন অনুসারীর সাকিব আল হাসানের ফেসবুক পেজটি থেকে অনুসরণ করা হয় ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে। এর মধ্যে চারজন ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠান রয়েছে।

অন্যদিকে ১৬ মিলিয়ন অনুসারীর পরীমনির ফেসবুক পেজ থেকে দেশ-বিদেশের ১৫১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুসরণ করা হয়। এর মধ্যে সাকিব ও পরীমনি দুজনের অনুসারীর মধ্যে রয়েছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসি!

কয়েক মাস আগে বাংলাদেশিদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজে সর্বোচ্চ অনুসারী নিয়ে সবাইকে ছাপিয়ে শীর্ষে ছিলেন সাকিব আল হাসান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১৬ মিলিয়ন অনুসারী নিয়ে তখন পেছনে ফেলেছিলেন পরীমনি ও ক্রিকেটার মুশফিকুর রহিমকে।

১ কোটি ৬০ লাখ অনুসারীর সাকিবের ভেরিফায়েড ফেসবুক পেজে খেলাধুলার পাশাপাশি বিনোদনমূলক, বাণিজ্যিক বিভিন্ন বিজ্ঞাপনের পোস্ট করেন। অন্যদিকে, পরীমনিও তার বিভিন্ন সময়ের ছবি, অনুভূতি এবং কাজের খবরাখবর প্রকাশ করে পেজটির মধ্য দিয়ে ভক্ত ও অনুসারীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে চলছেন। তবে ইদানীং সবচেয়ে বেশি তিনি পোস্ট করেন সন্তান রাজ্যের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত।

ফেসবুক অনুসারীদের মধ্যে সাকিব আল হাসান ও পরীমনি পাশাপাশি থাকলেও বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন পরীমনি।

ট্যাগ: ক্রিকেটখেলাপরীমনিফেসবুকবাংলাদেশমিডিয়ালিড বিনোদনসমানসাকিবসাকিব আল হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আজ ইসরায়েল সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন

পরবর্তী

বিচারককে কারাদণ্ড দিলেন হাইকোর্ট

পরবর্তী
বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচারককে কারাদণ্ড দিলেন হাইকোর্ট

ট্রাঞ্জেকশন বাক্সে ভুয়া ক্রিকেট টিকিটের সংগ্রহ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান ম্যাচের ভুয়া টিকিট বিক্রি

সর্বশেষ

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT